সুশান্তের মৃত্যুর পর থেকে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে বলিউডের নেপোটিজম নিয়ে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। তাঁর হানা তির থেকে বাদ পড়েন নি ইন্ডাস্ট্রির বড় বড় প্রভাবশালী তারকারা। মাস দুয়েক ধরে মূলত নেপোটিজম আর সুশান্ত মামলা নিয়ে কঙ্গনার তেরছা পোস্ট দেখাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল নেটিজেনদের। তবে এবার টিম কঙ্গনা ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হল কঙ্গনার আগামী ছবির পোস্টার।
নিজের পরবর্তী ছবি ‘তেজস’ কে নিয়েই পোস্ট করলেন এবার অভিনেত্রী। আগামী ডিসেম্বর থেকেই ‘তেজস’ এর শুটিং শুরু হতে চলেছে। কঙ্গনাকে এই ছবিতে ভারতীয় বায়ুসেনার বিমানচালক এর ভূমিকায় দেখা যাবে।
শেয়ার করা ছবির পোস্টারে কঙ্গনাকে বায়ুসেনার বিমানচালকের পোশাকে দেখা যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে বায়ুসেনার অন্যতম শ্রেষ্ঠ শক্তি ফাইটার জেট ‘তেজস’। ক্যাপশনে কঙ্গনা লেখেন,’ডিসেম্বরেই তেজস উড়বে। ভারতীয় বায়ু সেনার সাহসী সেনাদের উদ্দেশ্যে সমর্পিত এই কাহিনীর অংশ হিসেবে গর্ব অনুভব করছি। ‘জয় হিন্দ।’
কঙ্গনা ১৫ বছরের ফিল্ম কেরিয়ার বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছেন। তবে এইরকম ভারতীয় সেনার চরিত্রে প্রথম তাঁকে দেখা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…