জীবনযাপন

জেনে নিন কি কি ভাবে শরীরের উপকারে লাগে কাঁকরোল!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বাঙালি বাড়িতে বিভিন্ন সবজির মধ্যে কাঁকরোল অন্যতম। অনেকেই এই সবজিটি খেতে পছন্দ করেন না। কিন্তু চিকিৎসকদের কথা মতো এই সবজিটিতে আছে এমন অনেক গুণ, যা আমাদের শরীরে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। জেনে নিন কি কি ভাবে শরীরের উপকারে লাগে এই সবজিটি-

১. ওজন কমাতেঃ ১০০ গ্রাম কাঁকরোলে মাত্র ১৭ গ্রাম ক্যালরি থাকে। এটি একটি লো ক্যালরির সবজি এবং এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে বার বার খাওয়ার দরকার পড়ে না। তাই ওজন বেড়ে যাওয়ার সুযোগ থাকেনা।

২. ডায়াবেটিস নিয়ন্ত্রণেঃ কাঁকরোলের হাইপোগ্লাইসেমিক গুণ আছে। এটি অগ্নাশয়ের বিটাসেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইনসুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁকরোল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা।

৩. ক্যান্সার প্রতিরোধ করতেঃ আমাদের শরীরে ফ্রি র‍্যাডিকেলের সংখ্যা বেড়ে যাওয়া হলো ক্যান্সারের অন্যতম কারণ। তাজা কাঁকরোলে থাকে ভিটামিন C, যা এই ফ্রি র‍্যাডিকেলের সংখ্যা প্রতিরোধ করতে সাহায্য করে। কাঁকরোলে নির্দিষ্ট কিছু প্রোটিন থাকে যা, ক্যান্সার কোষ গুলির বৃদ্ধি প্রতিহত করতে পারে।

৪. তারুণ্য বজায় রাখতেঃ কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন A এবং ভিটামিন C থাকায় এটি ত্বকের যে-কোন রোগ নিরাময়ে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি অক্সাইড যা রোদ ধোঁয়া, ধুলো, দূষণের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে।

৫. হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতেঃ কাঁকরোলে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইত্যাদি দূর কর‍তে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026