নিউজ

BIG BREAKING: সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য এ কী মন্তব্য করলেন অমিত শাহ! আতঙ্কে দেশবাসী

দেশজুড়ে এনআরসি নিয়ে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই গোটা দেশে এনআরসি করা হবে। হুমকির সুরে তিনি এদিন আরও বলেন, সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়ানো হবে।

একই সাথে তিনি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসের প্রশংসা করেন এদিন। এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও বলেন, ‘৭০ বছর ধরে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছেন। যার ফলে আমাদের দেশে নিরাপত্তার ভিত দুর্বল হয়েছে। এনআরসি লাগু করে দেশ থেকে এইসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।’

এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও এনআরসি নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন অমিত শাহ। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যে আপনি অনুপ্রবেশকারী হিসেবে থাকতে পারবেন না সে কথাও এদিন বুঝিয়ে দেন তিনি। একই সাথে তিনি বলেন, নির্বাচনী ইস্তাহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অনুপ্রবেশকারীদের তাড়ানোর, এবার তা করে দেখানো হবে। শুধু অসম নয় সারা দেশে এনআরসি করা হবে বলে জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026