কানপুর : করোনা সংক্রমণের দিক থেকে সারা বিশ্বের সব দেশের মধ্যে প্রথম তিনে রয়েছে ভারত। করোনা সংক্রমণ রোখার জন্য মার্চ মাসের শেষের দিকেই রাতারাতি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন মোদি সরকার। কিন্তু টানা দুমাসের লকডাউনে দেশের অর্থনীতি ভেঙে পড়লেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে।
সারা দেশে এই মুহূর্তে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৪ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৩৮০।সেখানে ২ সেপ্টেম্বরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯ জনের। প্রতিদিন রেকর্ড হারে করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে দেশের আম জনতার।
আর এই মারাত্মক পরিস্থিতিতে কানপুরের এক থানার আধিকারিক সোশ্যাল ডিসটেন্সিং না মেনেই ঘুরে বেরিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠানে৷ ভিডিওতে দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে কোনও মাস্ক না পড়ে একদল লোকের মধ্যে গিয়ে আনন্দ করেছেন এসপি অনুরাগ বৎস৷ আর এই ঘটনা প্রকশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ ভারতের আমজনতার।
সেখানে কোনও মাস্ক, কোনও স্যানেটাইজারের ব্যবস্থাও ছিল না৷ ওই দিন কর্মোন্নতির জন্য অভিনন্দন জানাতে এসে জড়ো হয় অনেক লোক। থানার ছোট এলাকার মধ্যে শতাধিক মানুষের ভিড় জমা হয়েছিল৷ সেখানে ঢোল বাজানো থেকে নোট ওড়ানো, নাচও চলছিল৷ এমনকি এই ঘটনা দেখে এখনো পর্যন্ত চুপ রয়েছেন পুলিশ প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…