বিনোদন

‘কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান’, কোন প্রসঙ্গে বললেন কঙ্গনা

কঙ্গনাকে পিছু ছাড়ছে না বিতর্ক। একেরপর এক বিতর্কিত মন্তব্য করে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন ইনি। কখনো সুশান্ত র কেস নিয়ে গলা ফাটিয়েছেন, কখনো বলিউডের স্বজনপোষণ নিয়ে অভিযোগ করেছেন, কখনো আবার বলিউডের মাদক ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কঙ্গনা যাই করুক না কেন, সমাজের বিভিন্ন এঙ্গেল থেকে উঠেছে নানান প্রশ্ন ও নানান অভিযোগ।

কঙ্গনা মূলত মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলেছেন, এর পাশাপাশি মুম্বাইয়ে থাকা নিরাপদ নয় এও জানিয়েছেন। এরপরেই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ইতিমধ্যে কঙ্গনাকে একহাত নেন এবং স্পষ্টত জানান তাঁকে আর মুম্বাইতে ফিরতে হবে না,উনি মানালিতেই থাকুন। শিবসেনার মুখপাত্রর অভিযোগ, কঙ্গনা রীতিমত মুম্বাই পুলিশকে অবমাননা করছেন এবং মুম্বাই পুলিশকে কার্যত অপমান করছেন।

বলিউডের মাদক ব্যবহার প্রসঙ্গে সঞ্জয় রাউত জানান, বলিউডের সঙ্গে মাদক কারবারীদের সম্পর্ক রয়েছে বলে কঙ্গনার হাতে যদি কোনও তথ্য প্রমাণ থাকে, তাহলে তিনি যেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অথচ, কঙ্গনা বেশ স্পষ্ট করেই বলিউডের কিছু অভিনেতা ও পরিচালকের নাম উল্লেখ করেছেন।

ইতিমধ্যে, বলিউডের কিছু তারকা কঙ্গনার ট্যুইটের পাল্টা জবাব দিয়েছেন, চলছে সোশ্যাল মিডিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই। এর পরেই, শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে ট্যুইট করে ‘মনিকর্ণিকা’ অভিনেত্রী জানান, তাঁর মুম্বইতে ফেরা নিয়ে অনেকে অনেক ধরনের হুমকি দিতে শুরু করেছেন। আগামী সপ্তাহের ৯ সেপ্টেম্বর তিনি মুম্বইতে ফেরার পরিকল্পনা করেছেন। মুম্বই বিমানবন্দরে তিনি কখন নামবেন, তা ট্যুইট করে জানিয়ে দেবেন। কারও বাবার ক্ষমতা থাকলে, তাঁকে যেন আটকানো হয়। কঙ্গনার এমন দাপুটে ইঙ্গিতে তাকিয়ে তাঁর ভক্তরা। এরপর আর কি কি স্টেপ নিতে পারেন কঙ্গনা তা দেখার জন্য আগ্রহী হয়তো গোটা বলিউড ও মহারাষ্ট্র সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026