নিউজ

মেট্রোয় চড়তে অ্যাপে আগাম বুক করতে হবে সিট, জেনে নিন আরো অন্যান্য নিয়ম

কলকাতা : বৃহস্পতিবার মেট্রোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কথা হলেও, শুক্রবার ফের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। আপাতত বৈঠক শেষে রাজ্য সরকার জানায় ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বিশেষ কিছু পদক্ষেপ। এমনকি ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য বিশেষ  মেট্রো পরিষেবা দেওয়ার কথা জানায়  রাজ্য।  অবশ্য সেই নিয়ে কিছু না বললেও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে একটা কিছু ব্যবস্থা তারা করবে।  ভিড় নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে স্মার্ট কার্ড ইউজার অ্যাপে ঢুকে পাসের জন্য আবেদন করার কথাও বলা হয়েছে। অ্যাপের মাধ্যমেই যাত্রীদের পাস দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে কিভাবে এই অ্যাপ কাজ করবে।

মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় এবং ঢোকার সময় দেখাতে হবে অ্যাপ পাস এবং স্মার্ট কার্ড।  তবে এক্ষেত্রে দুটোই থাকা জরুরি, একটি না থাকলেও যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেবে না মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মেট্রোর তরফে একটি অ্যাপ প্রকাশ করা হয়েছে। মেট্রোয় ওঠার ক্ষেত্রে এই  অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপের মাধ্যমেই তাঁরা আগে থেকে বুক করা যাবে টিকিট। টিকিট বুক করা হয়ে গেলে একটি টোকেন বা ই-পাস জেনারেট হবে। তারপরে সেই টোকেন দিয়েই মেট্রো স্টেশনে প্রবেশ করা যাবে। স্মার্ট কার্ড না থাকলেও এই অ্যাপ ডাউনলোড করে টিকিট বুক করা যেতে পারে। স্মার্ট কার্ড কেনার ক্ষেত্রে টেকেন বা ই-পাস জেনারেট করেই ষ্টেশনে গিয়ে কেনা যেতে পারে।

যাতায়াতের ক্ষেত্রে প্রথমে অ্যাপ খুলে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে হবে সেটা উল্লেখ করতে হবে। তারপরেই সেই অ্যাপে জানিয়ে দেওয়া হবে আগামী এক ঘণ্টায় কতগুলি মেট্রো রয়েছে ও তাতে কতগুলি সিট রয়েছে। আর এভাবেই বুক করা যাবে মেট্রো সিট। সিট বুক হওয়ার পরে টোকেন বা ই-পাস কিউআর কোডের মতো জেনারেট হবে। আর এটি দেখালেই মেট্রো স্টেশনে ঢুকতে দেওয়া হবে।

এছাড়াও ভিড় ঠেকানোর পাশাপাশি নেওয়া হবে আরও অনেক ব্যবস্থা। গতকাল মেট্রো চালানোর বিধি নিষেধের পাশাপাশি জানানো সব নিয়ম নির্দেশিকা। যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে।স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে, এমনকি প্রত্যেক যাত্রীদের জন্য রাখতে হবে স্যানিটাইজার। ভিড় নিয়ন্ত্রণে যৌথভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও আরপিএফ । এমনকি করোনা নিয়ে সচেতনতা বাড়ানোর লাগানো হবে পোস্টার এবং হোর্ডিং।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026