খেলা

Kapil Dev: ‘আমি গিয়ে ওকে সজোরে চড় মারবো’, টিম ইন্ডিয়া এই খেলোয়াড়ের উপর রেগে গেলেন কপিল দেব

ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এদিন ভারতের এক তরুণ ক্রিকেটারের উপর রেগে গেলেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই ক্রিকেটারকে সজোরে চড় মারার ঘোষণা দেন। তার এই বক্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কি এমন মন্তব্য করেছেন যার জন্য গোটা ক্রিকেট বিশ্ব এখন তোলপাড়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এদিন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ঋষভ পন্থ আগে সুস্থ হয়ে উঠুক তারপর আমি গিয়ে ওকে একটা সজোরে চড় কষিয়ে দেবো। আপনি কিভাবে দলের সঙ্গে এমন কাজ করতে পারেন? যেখানে আপনাকে ছাড়া ভারতীয় দল ভারসাম্যহীন। আপনার উচিত ছিল সযত্নে ভ্রমণ করা। আজ আপনার গাফিলতিতে ভারতীয় দল বিপদের মধ্যে রয়েছে। একজন সফল ক্রিকেটার কখনো এমন ব্যবহার করেন না।’

উল্লেখ্য, ঋষভ পন্থের উদ্দেশ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের এমন মন্তব্যের কারণ দুর্ঘটনায় পড়ে জাতীয় দল থেকে ঋষভ পন্থের ছিটকে যাওয়া। আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালের ডিসেম্বরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেট রক্ষক। বিগত এক মাসের বেশি সময় ধরে দিল্লির একটি নামকরা বেসরকারি হসপিটালে চিকিৎসা রত রয়েছেন ঋষভ পন্থ। তার হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে ইতিমধ্যে একটি অস্ত্রপাচার করেছেন ওই হসপিটালের ডাক্তাররা।

এদিকে তার অনুপস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কপিল দেব। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ঋষভ সাফল্য না পেলেও টেস্ট ক্রিকেটে তার রেকর্ড সম্পূর্ণ নজর কাড়া। উল্লেখ্য, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জিততেই হবে। আর এই কারণে ঋষভ পন্থের উপর রেগে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Kriti Lekha Shome

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026