‘আমি ভাগ্যবান যে এমন পুত্রবধূ পেয়েছি’, পুত্রবধূ গিন্নির প্রশংসা করলেন কপিল শর্মার মা

‘দ্যা কাপিল শর্মা শো’ হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কমেডি শো। বলিউডের জনপ্রিয় অন্যতম কমেডিয়ান হলেন কাপিল শর্মা। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে সফলতার সাথে এই শো চালিয়ে আসছেন কাপিল। শো চলাকালীন কাপিল শর্মার মা প্রায়ই দর্শকের মাঝে বসে ছেলের সঞ্চালিত শো দেখেন। সম্প্রতি তেমনই একটি এপিসোডে অন-ক্যামেরা কাপিল শর্মার স্ত্রী অর্থাৎ গিনি ছাত্রাতের জমিয়ে প্রশংসা করতে দেখা গেল কমেডিয়ানের মা জানাক রানীকে।

সাম্প্রতিক একটি এপিসোডে উপস্থিত ছিলেন সঞ্জীব কাপুর, রণবীর বারার, ও কুনাল কাপুর। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই কাপিল শর্মার মা গিনির প্রশংসা করতে থাকেন। কথায় কথায় কাপিল শর্মা এই মঞ্চেই জানান তার মা বেগুন ভর্তা ও শাখ খুব ভালো বানাতেন। কিন্তু এখন তিনি রান্না করা ছেড়ে দিয়েছেন। এই প্রসঙ্গে কাপিলের মা জানাক রানী জানান, তিনি এখন রান্নাঘরে ঢুকে কিছু খুঁজে পান না। তার এই কথা শুনে উপস্থিত সঞ্জীব কাপুর কাপিলকে বলেন তিনি যাতে তার মায়ের জন্য রান্নাঘরটা ভালোভাবে সাজিয়ে দেন।

তবে এরপরেই কাপিল শর্মার মা উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জানান, তার ছেলের বউ অর্থাৎ গিনি তাকে কোন বাড়ির কাজ করতে দেয় না। এমনকি তার উদ্যোগেই তিনি বারবার নিজের ছেলের শো দেখতে আসতে পারেন শুটিং সেটে। এদিন এই এপিসোডে এসে নিজের ছেলের বউয়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল তাকে। তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি গিনির প্রশংসা করেছেন সকলের সামনে। এমনকি তিনি এও বলেন, তার ছেলেও তার ভীষণ যত্ন করে। জানাক রানীর কথা শুনে এদিন সেখানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026