মন ভাঙল শ্রদ্ধা কাপুরের, দীর্ঘ চার বছরের সম্পর্কের অবসান

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন শ্রদ্ধা কাপুর। ‘তিন পাত্তি’ তার ডেবিউ ফিল্ম। সেই শুরু, এরপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘স্ত্রী’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’এর মতো একাধিক জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। বর্তমান যুগে তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়।

বিয়ের মরসুমে যেখানে চারিদিকে বিয়ের গুঞ্জন চলছে সেখানে বলি ডিভা শ্রদ্ধা কাপুরের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরল। কয়েকমাস আগে পর্যন্ত অভিনেত্রীর সাথে ইন্ডাস্ট্রির বিখ্যাত ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে জানুয়ারি থেকেই তাদের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা চলছিল মিডিয়াতে। ফেব্রুয়ারি মাসে তারা একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নেন। এমনকি চলতি বছরে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও গোয়াতে দেখা মেলেনি এই ফটোগ্রাফারের।

জানা যায়, কলেজ জীবন থেকেই একে-অপরের সাথে পরিচয় তাদের। দীর্ঘ চারবছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে এবার সেই সম্পর্কেরই ইতি ঘটলো। পিঙ্ক ভিলার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসেই তারা একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন। নতুন বছরের শুরু থেকেই তাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। নিজেদের বিচ্ছেদ নিয়ে তারা কেউই এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খোলেননি।

তবে আপাতত শ্রদ্ধা কাপুর নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন। বিচ্ছেদের পর আরও বেশি করে কাজে মনোযোগী হয়েছেন তিনি। বর্তমানে রণবীর কাপুরের সাথে আসন্ন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘লাভ রঞ্জন নেক্সট’ ছবিতেই রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। উল্লেখ্য, এই ছবি সম্ভবত ২০২৩’এর দোলের সময় মুক্তি পাবে। এছাড়াও ‘নাগিন’, ‘চালবাজ ইন লন্ডন’ ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026