আবারো সিনেমার পর্দায় ফিরে এসেছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত নেনে। তবে এবারে বড় পর্দার কোন সিনেমা নয় বরং একটি ওয়েব সিরিজে আমরা তাকে দেখতে চলেছি। এই সিরিজের প্রচারে দ্যা কপিল শর্মা শো-তে এসেছিলেন মাধুরী এবং এই সিরিজের অন্যান্য অভিনেতারা যাদের মধ্যে ছিলেন অভিনেতা সঞ্জয় কাপুর এবং মানব কৌল। সেই রিয়েলিটি শোয়ের সেটে আরো একবার নিজের আইকনিক ডান্স ডোলা রে ডোলা রে-তে নাচ করে সকলের নজর কেড়ে নিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাধুরী দীক্ষিত একটি লাল রঙের ঘাগড়া স্টাইল এর একটি পোশাক পরেছেন। তার সঙ্গে রয়েছে ফ্যাশনিস্তা শ্রাগ এবং একই ডিজাইনের একটি ক্রপ টপ। এই ড্রেস পরে মাধুরীকে একেবারেই সেই পুরনো মাধুরী দীক্ষিতের মতোই লাগছে, যার একটি ঝলকে একটা সময় মন হারাত দেশের তামাম পুরুষকূল। সেই নস্টালজিয়া আরো একবার ফিরিয়ে আনলেন মাধুরী দীক্ষিত। কপিল শর্মার এই রিয়েলিটি শোতে কপিল শর্মার সাথে দুর্দান্ত নাচ করলেন মাধুরী।
তার সাথেই নাচ করতে দেখা গেল কিকু সারদা, কৃষ্ণা অভিষেক এবং আরো অনেকেই। তবে মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করা তো আর সহজ বিষয় নয়, তাই একটা সময় গিয়ে পুরো লেজেগোবরে অবস্থা হয়ে গেল তাদের। তবে মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করার সমস্ত রকম চেষ্টা তারা করেছেন। কপিল শর্মার সঙ্গে চুটিয়ে নাচ করলেন এবং তাঁর সঙ্গে দেদার সেলফি তোলেন মাধুরী দীক্ষিত।
অন্যদিকে বহু বছর পর আবারও মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় কাপুরের জুটি পর্দায় ফিরছে। আবারও অভিনয়ে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের সেই আইকনিক জুটি সঞ্জয় কাপুর এবং মাধুরী দীক্ষিতকে একসাথে দেখে অনেকেই বেশ খুশি। একটি রহস্য রোমাঞ্চ সিরিজে তারা একসাথে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে। এই সিরিজের নাম হতে চলেছে দ্য ফেম গেম। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে ওয়েব সিরিজটি টেলিকাস্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…