বিনোদন

কত টাকার সোনা ও রূপো রেখে চিরবিদায় নিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী

সংগীতজগতে ফের ইন্দ্রপতন। চির অন্ধকারের দেশে তলিয়ে গেলেন বাপ্পি লাহিড়ী। গতকাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আজ অর্থাৎ বুধবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদান কখনও ভোলা যাবে না। নিজের গান দিয়ে, আট থেকে আশি সকলকে নাচতে বাধ্য করেছেন এই মহান শিল্পী। এমনকি এইজন্য তাঁকে ‘ডিস্কো কিং’ তকমা দেওয়া হয়েছিল। অনবদ্য গানের পাশাপাশি মাঝেমাঝেই চর্চায় আসত বাপ্পি লাহিড়ীর ফ্যাশন সেন্স।

সবসময় বাপ্পি লাহিড়ী বিভিন্ন দামি দামি সোনার গয়না পরতেন। পাশাপাশি বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। তাঁর যে বিপুল পরিমাণ সম্পত্তি ও উল্লেখযোগ্য পরিমাণ সোনা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ২০১৪ সালে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করার সময় নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা এবং ৪.৬২ কেজি রুপোর গয়না রয়েছে। তখনকার বাজারমূল্য অনুযায়ী তাঁর সোনার গয়না ছিল প্রায় ৪০ লাখ টাকার এবং রুপোর গয়না ছিল ২ লাখ ২০ হাজার টাকার। তারপর থেকে ৮ বছরে তার গয়নার পরিমাণ যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সোনা কেনার পাশাপাশি গাড়ি কেনারও শখ ছিল বাপ্পিদার। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫ টি গাড়ি কিনেছিলেন তিনি। তাঁর কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তাঁর নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল।

বাপ্পি লাহিড়ীর ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। তিনি প্রতিটি গানের ১০ লাখ টাকা করে নিতেন এবং ১ ঘন্টার লাইভ পারফরম্যান্সের জন্য ২০-২৫ লাখ টাকার কাছাকাছি নিতেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের সমীক্ষার তথ্য অনুযায়ী, এই কিংবদন্তি গায়কের মাসিক আয় ছিল ২০ লাখ ও বাৎসরিক আয় প্রায় ২০ কোটি টাকার বেশি ছিল।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026