বিনোদন

Rashmika Mandana: নিজের প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা

রশ্মিকা মন্দনাকে এখন চেনেন সকলেই। তিনি এখন সর্বজনীন ক্রাস। বর্তমানে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। গত বছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে তার অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছে সকলের কাছে। পর্দায় আল্লু অর্জুনের সাথে তার রসায়ন নজর কেড়েছে সকলেরই। বর্তমানে তিনি পরিচিত ‘শ্রীবল্লী’ নামে। তার প্রেম নিয়ে গুঞ্জনের শেষ নেই দর্শকদের মধ্যে। তবে এবার সেই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

রশ্মিকা মন্দনার সাথে বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন নতুন নয়। শুরুর সময় থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা চলে মিডিয়াতে, যা বহাল রয়েছে এখনো। ‘ডিয়ার কমরেড’, ও ‘গীত গোবিন্দম’এর মত ভরপুর প্রেমের ছবিতে দেবারাকোন্ডার সাথে রশ্মিকা মন্দনার অনস্ক্রিন প্রেমের সম্পর্ক রীতিমতো নজর কেড়েছে সমস্ত দর্শকদের। তবে বলাই বাহুল্য, অনস্ক্রিন প্রেমের জল গড়িয়েছে অফস্ক্রিনেও। তাদের সম্পর্ক নিয়ে প্রায়ই কথা শোনা যায় মিডিয়ায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত এই দুই তারকা প্রকাশ্যে মুখ খোলেননি। উল্লেখ্য, এনারা দুজনেই বর্তমান প্রজন্মের কাছে তাদের পছন্দের পাত্র।

একসাথে জিমে যাওয়া কিংবা চুপিসারে সময় কাটানো কিংবা গোপনে একসাথে শহর ছাড়া নিয়ে এই দুই তারকার নাম জরিয়েছে বারবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছেন, তার কাছে ভালোবাসা মানে দুজন দুজনকে সময় দেওয়া এবং সম্মান করা। তিনি আরো বলেন, ভালোবাসা অনুভূতিটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। আর তার মতে, ভালোবাসার মানুষ এমন হবে যার কাছে নিজেকে সুরক্ষিত বলে মনে করা যাবে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026