ক্রাইম

কপিল শর্মা জড়ালেন বড় মামলায়, ডেকে পাঠাল মুম্বাই পুলিশ, জানুন কি ঘটনা

কমেডিয়ান কপিল শর্মা (Kapil sharma)-কে বিতর্ক যেন ছাড়তেই চায় না। এবার তাঁকে তলব করল মুম্বই পুলিশ।  গত বছর বিখ্যাত  কার ডিজাইনার দিলীপ ছাবড়িয়া ( Dilip chhabria)-কে কপিল সাড়ে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন তাঁর ভ‍্যানিটি ভ‍্যান ডিজাইন করার জন্য।  কিন্তু দিলীপ কপিলের কাছ থেকে টাকা নেওয়ার পরেও সেই ভ‍্যানিটি ভ‍্যান ডিজাইন করেননি। এমনকি কপিল তাঁর কাছে টাকা ফেরত চাইলেও দিলীপ তা ফেরত দেননি।  29 শে ডিসেম্বর দিলীপ ছাবড়িয়া-কে মুম্বই পুলিশ ভুয়ো গাড়ি রেজিস্ট্রেশন ও কার লোন চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করে।

সংবাদপত্র মারফত এই খবর পড়ে কপিলও দিলীপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেজ উইংস-এর কাছে। 7 ই জানুয়ারি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটের দপ্তরে ডেকে পাঠানো হয় কপিলকে। সেখানে কপিল মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং(parambir singh)ও ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটের তদন্তকারী  অফিসারদের সঙ্গে দেখা করেন।  দুপুর 2 টো নাগাদ ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট বা সিআইইউ-এর দপ্তরে কপিল পৌঁছান। এরপর দিলীপ ছাবড়িয়ার বিরুদ্ধে কপিলের বয়ান রেকর্ড করেন সিআইইউ ইনচার্জ সচিন ওয়েজ (sachin waze)।

দিলীপ ছাবড়িয়া ভারতের একজন বিখ্যাত কার ডিজাইনার। তিনি ভারতের নামকরা কার মোডিফিকেশন স্টুডিও ‘ডিসি’-এর স্রষ্টা। 29 শে ডিসেম্বর দিলীপ ছাবড়িয়াকে ভুয়ো গাড়ি রেজিস্ট্রেশন ও কার লোন চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে আদালত দিলীপকে 7 ই জানুয়ারি অবধি পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। দিলীপের বিরুদ্ধে ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি-র সেকশন 420 অনুযায়ী প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026