মুম্বই: মর্মান্তিক ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের (Maharashtra) ভান্ডারি জেলা। সরকারি হাসপাতালে (Hospital) বিধ্বংসী আগুন প্রাণ কাড়ল ১০ সদ্যোজাত শিশুর (Children)। জানা গিয়েছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। শুক্রবার মাঝরাতে হঠাতই এক নার্স (Nurse)সেই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখেন। এরপরই দুর্ঘটনার আভাস পান তারা।
মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এমন ঘটনায় স্তম্ভিত সকলেই। শর্ট সার্টিকই আগুন লাগার কারণ, প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে। আগুন লাগার পর তড়িঘড়ি চিকিৎসক এবং নার্সরা হাসপাতাল ছেড়ে বেরিয়ে এলেও ১০ সদ্যোজাতের মৃত্যু হয় ওই আগুনেই।
যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা গেছে শিশুদের ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখে ডিউটিতে থাকা নার্স তখনই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর সেখানে পৌঁছয় দমকলবাহিনীও। হাসপাতালের কর্মীদের নিয়েই উদ্ধারকাজ শুরু করেন তারা। শিশু বিভাগ থেকে ৭জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় বাকি ১০।
এদিকে সরকারি জেলা হাসপাতালের এই ঘটনায় শোকাহত পরিবার অভিযোগের আঙুল তুলেছিলে রাজ্য প্রশাসনের দিকেই। এই ঘটনার পরই হাসপাতালে এর তদন্তের দাবি জানিয়ে জমায়েত শুরু করেছে জনতা। হাসপাতালের অবহেলাকেই দায়ী করছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…