বিনোদন

যশকে বিয়ে করতে ইচ্ছুক মিমি? কঠিন জবাব দিলেন অভিনেত্রী

এতদিন সবাই জানতেন, অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta), অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।  কিন্তু সম্প্রতি মিমির কথাতেই স্পষ্ট হয়ে গেল, মিমি কোনো ক্যাওসের মধ্যে নেই। তিনি নিজের মতো করে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন দুবাইয়ে।  মিমি ও যশ দুজনেই মরুভূমির ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে।  তা দেখে নেটিজেনদের ধারণা হয়েছিল, তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।  মিমির একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায়  তাঁকে বলেছিলেন মিমির ফ্যান-রা চাইছেন তিনি যশকে বিয়ে করুন কারণ তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে।  মিমি তাঁর সেই অনুরাগীকে জানিয়েছেন, ফ্যান-দের পছন্দ অনুযায়ী যশ-কে বিয়ে করার ইচ্ছা তাঁর নেই।

অপর একজন অনুরাগী জানিয়েছেন, মিমি ও যশের মরুভূমির একইরকম ছবি দেখে তিনি খুব খুশি।  মিমি তাঁকে উত্তর দিয়েছেন, দুবাই ও রাজস্থানের মরুভূমি দেখতে একই রকম।  মিমির আরও এক অনুরাগী জানতে চেয়েছেন, এই বছরে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা আছে কিনা! মিমি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে নিজের কাজের প্রতি মনোযোগী।  সুতরাং এখন এইসব নিয়ে ভাবার সময় তাঁর নেই। এমনিতেও যশের রেপুটেশনের জন্য তাঁকে কোনো মেয়ে জীবনসঙ্গী করতে চাইবেন কিনা তা নিয়ে আদৌ সন্দেহ রয়েছে।  এর আগে যশের বিয়ে হয়েছিল কলকাতার সন্তোষপুরের একটি মেয়ের সাথে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।  টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় যশের সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর কাস্টিং ডিরেক্টর পুনম ঝা (Punam jha)-এর সম্পর্ক তৈরী হয়। যশ ও পুনম লিভ-ইন রিলেশনশিপে থাকতে শুরু করেন।  অপরদিকে যশের স্ত্রী যশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন। এই কারণে  যশকে পুলিশি হেফাজতে কিছুদিন থাকতে হয়েছিল। সেই সময় যশ জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-য় অভিনয় করছিলেন। এরপর ফিল্মে অভিনয়ের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যশের কাছে  পুনমের প্রয়োজন ফুরিয়ে যায়।  আপাতত যশের নতুন সঙ্গিনী নুসরত।

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী  কিছুদিন আগে নিজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  ছবিতে মিমির পরনে রয়েছে রেড ট্রাউজার্স ও ব্রাউন ক্রপ টপ এবং চোখে সানগ্লাস। ছবিতে মিমির ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ের একটি  হোটেলের সি-গ্রীন জলভরা সুইমিং পুল ও কিছু স্থাপত্য দেখা যাচ্ছে যা ছবিটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।  নেটিজেনদের অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, মিমিকে এই ছবিতে সুন্দর লাগছে।  অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) মিমির ছবির নিচে কমেন্ট করে লিখেছেন, তিনি ভেবেছিলেন, ছবিটি হয়তো সেলিব্রিটি সিস্টার্স ‘হাদিদ সিস্টার্স’(Hadid sisters)-এর কেউ একজন।  এই  কমেন্ট দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে গৌরবের চোখের ক্ষমতা কমে আসছে। ওনার একবার চেক-আপ করানো উচিত। মিমি নিজেও গৌরবের মন্তব্যকে ‘বাড়াবাড়ি’ বলেই উল্লেখ করেছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban bhattacharya)অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য(Debalay Bhattacharya) পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ (Jit) অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।

অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026