বিনোদন

সূর্যাস্তের আলোয় করণকে বিপাশার ঘনিষ্ঠ চুম্বন, দেখুন বিপাসা-করণের ছবি

বিপাশা বসু (Bipasha Basu) ও করণ সিং গ্রোভার (karan singh grover)-এর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে সূর্যাস্তের আলোয় বিপাশা করণের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাঁকে চুম্বন করছেন। বিপাশার পরনে রয়েছে ফ্লোরাল বিকিনি। ছবিগুলিতে অনেকগুলি ইমোজি দিয়ে সোশ্যালাইট দিয়ানে পান্ডে (Deanne pandey) বলেছেন বিপাশা ও করণের ছবিগুলি যথেষ্ট হট। 2015 সালে হিন্দি হরর ফিল্ম ‘অ্যালোন’-এর সেটে আলাপ হয়েছিল বিপাশা ও করণের। সেই আলাপ ক্রমশ পরিণত হয়েছিল প্রেমে। 2016 সালের 30 শে এপ্রিল বাঙালি রীতি মেনে বিয়ে করেন করণ ও বিপাশা।

সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘কবুল হ্যায়, সিজন-2′-এর টিজার। ‘কবুল হ্যায়’-এর নায়ক করণ সিং গ্রোভার (karan singh grover) নিজেই এই টিজার-টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। করণ টিজারটি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। টিজারে ‘কবুল হ্যায়’-এর নায়িকা সুরভি জ‍্যোতি (surabhi Jyoti)-এর সঙ্গে করণকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ফলে এই টিজার নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে কি স্ত্রী বিপাশা বসু (Bipasha Basu)-কে ছেড়ে এবার করণ চার নম্বর বিয়ে করতে চলেছেন? কিন্তু বিপাশাও টিজারটি শেয়ার করেছেন। উপরন্তু টিজারটি শেয়ার করে বিপাশা সোশ্যাল মিডিয়ায় স্বামীর মঙ্গলকামনা করে দুর্গানাম জপ করেছেন।

‘কবুল হ্যায়, সিজন-2′-এর শুটিংয়ের জন্য সার্বিয়া গিয়েছিলেন করণ ও সুরভি। শুটিং শেষ করে ভারতে ফেরার সময় করণ করোনায় আক্রান্ত হন। তাঁকে সার্বিয়াতেই থেকে যেতে হয় চিকিৎসার জন্য। সুরভির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তিনি ফিরে আসেন ভারতে। করোনামুক্ত হয়ে করণ ভারতে ফেরার পর ‘কবুল হ্যায়, সিজন-2′- এর টিজার রিলিজ করার কথা ভাবা হয়।

2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত জি টিভির জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কবুল হ্যায়’ দর্শকদের মনোরঞ্জন করেছিল। করণ ও সুরভির অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। সেই রসায়ন আবারও ‘কবুল হ্যায়- 2.0’-এর মাধ্যমে ফিরতে চলেছে ওটিটি প্ল‍্যাটফর্ম জি-ফাইভে।

Anirban Kundu

Recent Posts

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026

বিকেল হলেই ঝড়ের দাপট! কলকাতা সহ ৭ জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন সম্পূর্ণ অস্থির। দিনের বেলায় রোদ ও অস্বস্তিকর গরম থাকলেও বিকেল নামলেই ঝড়-বৃষ্টির…

April 7, 2026

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026