রাজ্য

‘গভীর ষড়যন্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে’, বিস্ফোরক অভিযোগ সুব্রত বন্দ্যোপাধ্যায়ের

আসন্ন বাংলার বিধানসভা ভোট। তার আগেই মন্তব্যের পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার পূর্বস্থলীর কালীনগর গ্রামে এসে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “যদি কেউ পারেন রেকর্ড করে রাখুন। আমার বিরুদ্ধে মামলা করবেন। বেমতলব ভাবে চক্রান্ত হচ্ছে। গভীর ষড়যন্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।”

এ ব্যাপারে পাল্টা বিজেপির রাজ্য নেতা রাজীব ভৌমিক জানান, “জনতার সমর্থন সরে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে ইতিমধ্যেই মৃত। তাই নতুন করে চক্রান্ত, ষড়যন্ত্র করার প্রয়োজন নেই বিজেপির। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবেই হওয়া উচিত। এসব কথা বলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।”

কালীনগর থেকে নদিয়ার গয়েশপুর পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ায় এদিন উদ্বোধন হয়নি ওই রাস্তার। তবে সেখানে দাঁড়িয়ে তিনি আসন্ন ভোট প্রসঙ্গে বলেন, “এবারের ভোট মামুলি ভোট নয়। এ ভোট আমাদের সমাজকে বাঁচানোর ভোট। একবার হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নয়। কিন্তু এবার হারা যাবে না। ভোট দিন আর সঙ্গে বিজেপির উপর ঘৃণাও বর্ষণ করুন।” তাঁর কথায়, “যতদূর জানি, প্রাথমিক কাজ দলের পক্ষ থেকে অনেকটা তৈরি আছে। বাকি সিদ্ধান্ত নিয়ে কমিটি কাল পরশুর মধ্যেই বসবে।”

প্রসঙ্গত নীলবাড়ি দখলের লড়াইয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। এবারের ভোটকে তাই হাইভোল্টেজ ভোট হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026