নিউজ

৭০ কিলোমিটার হাতে ঠেলে ব্রিগেডে পৌঁছালেন লটারি বিক্রেতা রবি দাস

আর কিছুক্ষন পরেই শুরু হবে একুশের ব্রিগেডের ত্রিফলা সভা। সেই ব্রিগেডে যোগ দিতেই হাতে ঠেলে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেড এসে পৌঁছেছেন রবি দাস। তিনি পেশায় লটারি বিক্রেতা। তাঁর দুটো পা ই পঙ্গু। শুধুমাত্র ব্রিগেডে অনুষ্ঠানে উপস্থিত হতেই এই পা নিয়েই এতদূর এসে পৌঁছেছেন তিনি।

তিনি জানান, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ট্রেনেও ওঠেন না তিনি। আগামী দিনে বামেদের ফের রাজ্যের শাসক দল হিসেবে দেখার স্বপ্ন নিয়ে ব্রিগেডমুখী হয়েছেন হালিশহরের রবি দাস। তবে বামেদের সঙ্গে কংগ্রেস এবং আইএসএফের জোট নিয়ে তিনি বলেন, একজনের জন্য লড়াই করতে গেলে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হওয়া দরকার নাহলে এই পশ্চিমবঙ্গ বিজেপি এবং তৃণমূল খেয়ে ফেলবে। এর আগেও তিনি ব্রিগেডের সভায় এসেছেন। প্রতিবারের মতো এবারও ফের দিনবদলের স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন ব্রিগেডে।

অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই শুরু হবে ত্রিফলা ব্রিগেড। ১০ লাখ লোক হবে আশাবাদী আলিমুদ্দিন স্ট্রিট। প্রস্তুতি তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও টুম্পা, ফ্ল্যাশ মবের মাধ্যমে প্রচারের ঢেউ। সাগর থেকে পাহাড় সব জায়গার বুথের কর্মীদের আনার জন্যই মরিয়া লাল শিবির। সমর্থকদের বাড়িতে তৈরি হচ্ছে ব্রিগেডে আসা মানুষদের জন্য খাবার। নিয়ে আসা হচ্ছে শুকনো খাবারও। কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্যও চেষ্টায় খামতি রাখা হচ্ছে না।

বামেদের অক্সিজেন বুদ্ধবাবুকে ব্রিগেডে নিয়ে আসার জন্যও যথাসাধ্য চেষ্টা করেছিল বামেরা। তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্যই তিনি আজ উপস্থিত থাকতে পারছেন না। তাই গতকাল চিঠিও পাঠিয়েছে বামজনতার উদ্দেশ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026