বিনোদন

তোয়ালে পরে তুমুল নাচলেন করণ জোহর, ভিডিও দেখে ঝড় উঠল নেট দুনিয়ায়

শাহরুখ খান, করণ জোহর ও কাজলে মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর সেটা প্রায় সকলেরই জানা। এই তিনজন জুটি বেঁধে বহু সিনেমা দর্শকদের উপহার দিয়ে এসেছে। করণ জোহর পরিচালিত শাহরুখ ও কাজল অভিনীত এমন কোনও সিনেমাই বোধ হয় নেই, যেটা সুপারহিট হয়নি বক্সঅফিসে। তবে সাম্প্রতিককালে কাজল, শাহরুখকে স্ক্রিনে দেখা না গেলেও আজও তাঁদের চর্চা হলে অন্য যে কোনও সেলিব্রেটি পিছনে পড়ে যেতে পারে। এমনকি করন জোহর পরিচালিত সিনেমাও অনেকদিন দর্শকরা দেখতে পায়নি। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে করণ জোহরকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে দেখা গিয়েছে। কখনও সুসান সিং রাজপুতের মৃত্যুর পর নেপতিজমদের আক্রমণের শিকার হয়েছেন তিনি, তো কখনও আবার অন্যান্য কারণে ভাইরাল হয়েছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় করণ জোহরের আধিপত্য বেশ জোরালো, এমনটা কিন্তু বলাই যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাজিগরের সিনেমার ‘মেরে খাবো মে জো আয়ে’ গানটিতে যেভাবে তোয়ালে পরে কিশোরী কাজল নেচেছিলেন, সেভাবেই একই গানে নাচছেন করণ জোহর। তবে এটা সত্তিকারের কারণ জোহর নয়। পুরোটাই ফটো এডিটিংয়ের কাজ। ‘মেরে খাবো মে জো আয়ে’ কাজলের এই গানটিতে শরীরটা কাজলের রেখে মুখে করণ জোহরের মুখ বসানো হয়েছে, যা দেখে মনে হচ্ছে করণ জোহর স্বয়ং তোয়ালে পরে এই গানে নাচছেন।

ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যেটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ভাইরালই নয়, এই ভিডিওর কারণে ফের একবার ট্রোলড হতে হল পরিচালক করণ জোহরকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026