বিনোদন

উন্মুক্ত নাভি, শাড়ি পরে ঝড় তুললেন অভিনেত্রী অদ্রিজা, ইন্সটাগ্রামে ভাইরাল ছবি

সম্প্রতি অভিনেত্রী অদ্রিজা রায়ের ফ্যান ক্লাব থেকে অদ্রিজার একটি সুন্দর ফটো শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। ফটোতে অদ্রিজার পরনে রয়েছে আগুনরঙা শিফন শাড়ি ও সবুজ রঙের সুতোর কাজ করা স্লিভলেস ক্রপ ব্লাউজ। শাড়ির সঙ্গে কোনো গয়না না পরে অদ্রিজা কানের পাশে খোঁপায় লাগিয়েছেন একটি আগুন রঙের জারবেরা ফুল। অদ্রিজার এই অভিনব সাজের পদ্ধতি নেটিজেনদের পছন্দ হয়েছে।

সম্প্রতি অদ্রিজার একটি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ফটোশুটটি কঙ্গনার অনুকরণে করেছেন অদ্রিজা। তবে ফটোশুটে হেয়ারস্টাইলে নিজস্বতা বজায় রেখেছেন তিনি। ফটোগুলিতে অদ্রিজার পরনে ছিল কালো শাড়ি ও স্লিভলেস কালো ব্লাউজ। প্রায় একই রকম সাজে 2018 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভাইরাল হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। তবে তাঁর শাড়িটি ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা সিকুইন বসানো শাড়ি। কঙ্গনা এই পোশাকের সঙ্গে রেট্রো স্টাইলের অনুকরণে হেয়ার ডিজাইন করেছিলেন। অদ্রিজা সেই রেট্রো স্টাইলকে একটু রদবদল করে বুফো খোঁপা ট্রাই করেছেন। ওয়াইনের গ্লাসকে শুটিং প্রপ হিসাবে ব্যবহার করেছেন।

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026