পলিটিক্স

বড়দিনের আগে কলকাতায় আসছেন মোদি, করবেন দক্ষিণেশ্বর মেট্রোর শুভ উদ্বোধন

বড়দিনের ঠিক আছে এবারে পশ্চিমবঙ্গ শহরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ ডিসেম্বর বড়দিন এবং তার আগেই ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন মোদি। সবার প্রথমে তিনি আসবেন কলকাতায়। সেখানে দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন করবেন তিনি। তারপরে পৌষ উৎসবের উদ্বোধন রয়েছে তার। এছাড়াও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

চলতি বছর পৌষ মেলা বাতিল হতে চলেছে। কিন্তু তাহলেও প্রথা মেনে পৌষ উৎসব করা হবে শান্তিনিকেতনে। সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। আগামী ৭ পৌষ সেই অনুষ্ঠানে যোগ দেবেন মোদি।

এছাড়াও নোয়াপাড়া – দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই এই মেট্রো লাইনের উদ্বোধন করার জন্যও তিনি কলকাতায় আসছেন। দক্ষিণবঙ্গ সফরে আরো অনেক কর্মসূচি রয়েছে মোদির।

বিধানসভা ভোটের জন্য প্রত্যেকটি দল তাদের পূর্ণ শক্তি নিয়ে নামা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সফরে গিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেই জানানো হয়েছিল, ডিসেম্বরের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বিজেপির তরফে এই সফরের সমস্ত সময়সূচি ঘোষণা করে দেওয়া হল। ডিসেম্বরের এই সফরে রাজ্য রাজনীতির উত্তাপ চরমে পৌঁছেছে চলেছে বলেই মতামত অভিজ্ঞমহলের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026