বাথটবে রোমান্টিক মুডে করণ কুন্দ্রার কাছে এলেন বান্ধবী তেজস্বী প্রকাশ, মুহূর্তে ভাইরাল ছবি

বর্তমান যুগে ডিজিটাল মাধ্যম যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়াতে রয়েছে। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রায় আলোচনা হয়। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে আসে বিভিন্ন তারকাদের ব্যক্তিগত জীবন। আসলে নেটিজেনদের তাদের প্রিয় তারকার সমন্ধে সবকিছু জানার জন্য ব্যাপক কৌতূহল হয়। এই বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে এক অন্যতম জনপ্রিয় জুটি হল করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। হিন্দি টিভি ইন্ডাস্ট্রিতে তাদের মাখোমাখো প্রেমকাহিনী সর্বজনবিদিত।

করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ তাদের প্রেমময় শৈলী দিয়ে ভরিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। তারা আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝেমাঝেই নিজেদের কাটানো সুন্দর মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন। তাদের একাধারে মিষ্টি এবং কিউট প্রেমের গল্প বা খুঁটিনাটি বেশ পছন্দ হয় অনুরাগীদেরও। তাইতো এই জুটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। সম্প্রতি করণ কুন্দ্রা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে।

আসলে অভিনেতা করণ কুন্দ্রা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন যাতে দেখা গিয়েছে সে তার বান্ধবী তেজস্বী প্রকাশের সাথে একটি বাথটবে রোমান্টিক পোজে একসাথে বসে রয়েছেন। তেজস্বী একটি বেগুনি রংয়ের ছোটখাটো পোশাক পরেছেন এবং অন্যদিকে করণ একটি সাদা শার্ট পরেছেন। তেজস্বী বেশ আরামদায়কভাবে বয়ফ্রেন্ডের কোলে এলিয়ে পড়ে কিউট হাসি হাসছেন। জুটির এমন নিবিড় কেমিস্ট্রি দেখে নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে। তাই তো ছবি পোস্ট হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গেছে।

আসলে এই ছবিটি কোনো একটি ফটোশুটের। কারণ করণ কুন্দ্রা এই ছবি পোস্ট করে তেজস্বী প্রকাশের পাশাপাশি এক ফটোগ্রাফারকে ট্যাগ করেছেন। বলা বাহুল্য, এমন মিষ্টি, রোমান্টিক ছবি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই লাখ লাখ মানুষ এই ছবিতে লাইক এবং কমেন্টের বর্ষণ করেছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে এমন মিষ্টি জুটি বলিউডে হয়তো আরেকটা নেই। আবার কেউ কমেন্ট করে বলেছেন যে বেশ সুন্দর পোজ। সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশের বাথটাবে পোজ দেওয়া রোমান্টিক ছবি।

BharatBarta Desk

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026