বলিউডে লিমকার অ্যাডের মাধ্যমে যে হ্যান্ডসাম ছেলেটির প্রবেশ ঘটেছিল, ধীরে ধীরে বলিউড তাঁর করায়ত্ত হয়ে উঠেছে। তিনি, বলিউডের বেতাজ বাদশা অভিনেতা সলমন খান (Salman Khan)। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি সফল হলেও সবার মনে প্রশ্ন উঠিয়ে এখনও তিনি সিঙ্গল। প্রতিবছর শোনা যায়, তাঁর বিয়ের কথা। এই বছরেও সলমনের 55 তম জন্মদিনে অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor khan) সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে বললেন। সলমন অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি সলমনের সঙ্গে ঐশ্বর্য রাই (Aishwarya Rai)-এর বহুদিন সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ঐশ্বর্য বিয়ে করেন অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। এরপর সলমনের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ(Katrina kaif)-এর সম্পর্ক তৈরী হয়। পরবর্তীকালে তাও ভেঙে যায়। কিছুদিন আগে রোমান মডেল ইউলিয়া ভন্তুর(yulia vantur)-এর সঙ্গে সলমনের সম্পর্ক নিয়ে রটনা হলেও সলমনের পরিবার তা খারিজ করে দেন। সলমন নিজেও বলেন, তিনি বিয়ে করবেন না কারণ এই বয়সে বিয়ে করলে তিনি তাঁর সন্তানের শৈশব দেখতে পাবেন না।
কিছুদিন আগেই সলমনের সঙ্গে তাঁর মা সলমা খানের(salma khan) সঙ্গে তাঁর একটি ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে স্টার সলমন খান নয়, বরং ঘরের ছেলে সলমনের ভাবমূর্তি ফুটে উঠেছে। মা সলমা খানকে জড়িয়ে ধরে সলমন নাচ করছেন। সমস্ত মায়েদের মতো সলমাও লজ্জা পাচ্ছেন নাচ করতে। সলমন নিজের মা ও পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। পরিবার সবসময় তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’। সলমন খানের মা সলমনের পিতা সেলিম খানের(selim khan) প্রথমা স্ত্রী সলমা খান। বিয়ের আগে সলমা হিন্দু ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেলিম ও সলমার প্রথম সন্তান হলেন সলমন। সলমা ‘গণপতি’র উপর আস্থা রাখেন। এই কারণে সলমন প্রতি বছর গণপতি উৎসব করেন নিজের বাড়িতে। সলমনের বাড়ির গণপতি উৎসবে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত থাকেন।
এই মুহূর্তে প্রভু দেবা(prabhu deva) পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি(Disha patani)। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ (Bigg Boss-14)সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এই মুহূর্তে প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এছাড়া সলমনের আপকামিং ফিল্ম ‘অন্তিম’-এর ফার্স্ট লুক সামনে এসেছে। এই ফিল্মে সলমন একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।
The drama in Genoa City intensifies this week as Victor Newman drives a hard bargain,…
The Bold and the Beautiful is set for explosive drama on Monday, March 9, as…
Gorillaz brought their unique blend of virtual artistry and live performance to Saturday Night Live,…
For Jordan Tilstone, a 27-year-old social media manager from Biddulph, Staffordshire, one email changed everything.…
Swiss director Marie-Elsa Sgualdo’s debut feature Silent Rebellion won the Nguni Horn for best feature…
Swiss director Marie-Elsa Sgualdo’s debut feature Silent Rebellion took home the Nguni Horn for best…