বিনোদন

বর্ষশেষের খুশিতে অভিনেত্রী, লাল-কালো টপে ‘গেন্দা ফুল’ গানে তুমুল নাচলেন পুজা ব্যানার্জি

বর্ষশেষের খুশিতে অভিনেত্রী পূজা ব্যানার্জি (puja banerjee) ‘গেন্দা ফুল’ গানে নেচে একটি ভিডিও শেয়ার করলেন ইন্সটাগ্রামে। পূজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ভিডিওতে পূজার পরনে রয়েছে সিকুইনড লাল-কালো রঙের টপ যাতে প্রিন্ট করা রয়েছে কার্টুন চরিত্র ‘টম’ (Tom)।

কিছুদিন আগেই মা হয়েছেন পূজা।  মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি।  মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল (kunal verma)। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল।  প্রথম  সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে।  পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা।  কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন।  কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল।  ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়।  এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন।  কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়।  বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন।  নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।  গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

পূজা ও কুণালের পরিচয় হয় একটি সিরিয়ালের সেট থেকে।  দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন।  চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের।  কিন্তু করোনা পরিস্থিতির কারণে পূজা ও কুণাল বিয়ের অনুষ্ঠান বাতিল করে তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে।  এরপর 15ই অগষ্ট পূজা ও কুণালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।  সবাই পূজাকে শুভেচ্ছা জানান।   পূজা ও কুণাল তাঁদের পুত্রসন্তান কৃষভের(krishav) কয়েকটি ছবি শেয়ার করেছেন।  কিন্তু কখনও সন্তানের মুখের জায়গায় তাঁরা একটি ইমোজি বসিয়ে দিয়েছেন, কখনও আবার কৃষভের ছোট্ট মুঠির আড়ালে ঢাকা পড়ে গেছে তার মুখ। পারিবারিক কিছু অনুষ্ঠান হবার পর পূজা ও কুণাল কৃষভের সম্পূর্ণ ছবি শেয়ার করবেন বলে জানিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026