সোমবার বাংলার বেশ কয়েকজন আইপিএসের রদবদল করা হয়েছে। সেই বিষয়কে নিয়ে এইদিন তৃণমূল সরকারকে খোঁচা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আইপিএস বদলি নিয়ে এইদিন তিনি বলেন, এটা কেন্দ্র এবং রাজ্যের বিষয়। প্রশাসনিক বিষয়। আমার মনে হয় তাদের সাড়া দেওয়া উচিৎ কেন্দ্রের ডাকে। এটা আজকে কিংবা কালকেও হতে পারে। যদি রাজ্য সরকার ভেবে থাকে যে তারা এভাবে আইপিএস অফিসারদের পদোন্নতি করে এবং বদলি করে বাঁচাতে পারবে, তবে তাদের বোঝা উচিৎ যে এটা সম্ভব না। প্রশাসনিক নিয়ম অনুসারে, এই আইপিএস অফিসারদের ছাড়া উচিৎ।
উল্লেখ্য, জেপি নড্ডার কনভয়ে যে হামলা হয়েছিল তার পরেই তিনজন আইপিএস অফিসারদের এই রাজ্য থেকে বদলি করতে চেয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু গতকাল বিজ্ঞপ্তি জারি করে একাধিক আইপিএস অফিসারের রদবদল করেছে রাজ্য সরকার। পদোন্নতি হয় আইপিএস রাজীব মিশ্রর। তিনি এর আগে ছিলেন দক্ষিণ বাংলার আইজি। এখন তাকে করা হয়েছে দক্ষিণবঙ্গের এডিজি। বিজেপির সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার দিন তার নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যতম অফিসার হলেন রাজীব মিশ্র। আরেকজন আইপিএস নাম ভোলনাথ পাণ্ডে কে করা হয়েছে এসপি হোমগার্ড। তার জায়গায় এসেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগে তিনি ছিলেন বারাসাতের পুলিশ সুপার।
জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনার সাথে জড়িয়ে ছিলেন তিনজন আইপিএস অফিসার। তাদের নাম উঠে এসেছিল। তাদের বদলি করার কথা জানিয়েছিল কেন্দ্র। সেই তিন জন হলেন রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডে। এই তিনজন অফিসারকে হামলার পরে দিল্লি ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দ্রুত দিল্লিতে গিয়ে দেখা করার কথা বলা হয়। নতুন পদও দেওয়া হয়েছে। চিঠিতে লেখা ছিল, অবিলম্বে ছাড়তে হবে এই তিনজন আইপিএস অফিসারকে। এই বিষয়েই এইদিন খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…