রাজ্য

“ওনার তো তিন ধর্মে তিন বিয়ে”, নোবেলজয়ী অমর্ত্য সেনকে কটাক্ষ দিলীপ ঘোষের

আসন্ন ২১ এর বিধানসভা ভোট। এমন সময় নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাজনীতির আঙ্গিনায় টেনে নামাল রাজ্য বিজেপি। এইবার তার বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। এইদিন নাম না বলেই অমর্ত্য সেন (Amartya Sen) সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে যিনি নেই তার কাছ থেকে কোনও নীতির কথা আশা করা উচিৎ নয়। এই মন্তব্যর সাথে সাথে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গভীর চর্চা।

মঙ্গলবার তথা আজ রাজ্য বিজেপির সভাপতি বলেন,”অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতেই পারেনা। ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত রাজ্য চলছে তা অসাংবিধানিক। উনি তো তিনবার বয়ে করেছেন। তিনধর্মে বিয়ে করেছেন। তার তো কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। যেদিন দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিলেন, দেশের মানুষের দুঃখ-এ তাকে দেখা যায়নি, কষ্টে নেই, তার থেকে নীতির কথা শুনতে আমরা প্রস্তুত নই।”

সোমবার তথা গতকাল বোস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে অমর্ত্য সেন বলেছেন,”জীবনযাপনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করা হয়। এটা খুবই চিন্তার একটি বিষয়। মানুষ নিজের ধর্ম বদলে অন্য ধর্ম গ্রহণ করতেই পারেন। এটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।” রাজনৈতিক মহলের মতে আগামী বছর বিধানসভা ভোটের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। সেই জন্য গেরুয়া শিবির ব্যক্তিগত আক্রমণের পথে নামল বলে মত পদ্ম শিবিরের।

এই মন্তব্যে বিজেপি নেতাদের আঁতে লেগেছে ঘা। তখন সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ শুরু করেছেন তারা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অমর্ত্য সেন আরও বলেছেন,”সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিৎ। এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য মামলা করা উচিৎ সুপ্রিম কোর্টে। ভারতের ইতিহাসে এমন কোনও দৃষ্টান্ত নেই। এমন আইন মানে সংবিধানকে অপমান করা।” অন্যদিকে অমর্ত্য সেনের কথা তুলে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেছেন,”উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলেছেন।” সৌগত রায় (Sougata Roy) পালটা জবাব দিয়েছেন এই বক্তব্য। তার বক্তব্য,”অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026