রাজ্য

“অনেকে কেবল কর্মসূচী ঘোষণা করে পগারপার হয়ে যান।”, নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

একদিকে মুখ্যমন্ত্রীর সভা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সভা। এক কথায় শীতের মধ্যেও উত্তপ্ত বাংলা। নন্দীগ্রামের মাটি থেকেই এইদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। অন্যদিকে ৭ জানুয়ারি সেখানে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয় নিয়ে নাম না করেই এইদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, অনেকে তো কেবল কর্মসূচী ঘোষণা করে পগারপার হয়ে যান।”

সরকারিভাবে বিজেপিতে যোগ দিয়ে প্রথমবারের জন্য মঙ্গলবার নন্দীগ্রামে আসেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত অরাজনৈতিক তথা ধর্মীয় মিছিলে যোগদান করেন তিনি। তাকে দেখা গিয়েছে হুডখোলা জিপে। মিছিল শেষ হওয়ার সাথে সাথেই শুভেন্দু অভিযোগ করেন, তার কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন অনেক কর্মী। সেই ঘটনার দোষীদের গ্রেফতার না করা হলে আবারও আন্দোলনে নামবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। “আমাদের দুর্বল ভাবা উচিৎ হবেনা”, বলে এইদিন জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

তবে এইদিন ‘অরাজনৈতিক’ মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলবেনা বলেছিলেন শুভেন্দু। তবে তা সত্ত্বেও বিরত থাকতে পারেননি তিনি। তিনি এইদিন দাবি করেছেন,”তোলাবাজ ভাইপো” এর নির্দেশে তার ছবিতে ছেটানো হচ্ছে কালি। আর সেই ছবি বলা হচ্ছে পাঠাতে। তারপর নাম না বলেই এইদিন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Avishek Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। এইদিন তিনি বলেন,”ভোটের পর প্রমাণ করে দেব, আমার পাশে আছে এই নন্দীগ্রামের মানুষ।”

আগামী ৭তারিখ নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে এইদিন শুভেন্দু অধিকারী বলেন,”অনেকে তো কেবল কর্মসূচি ঘোষণা করে পগারপার হয়ে যান। বলেছেন যে পরে করবেন। পরে সভা করলে তখন আমি আবার করব।” ৭ তারিখের সভার পালটা জবাব দেওয়ার ঘোষণা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তা তিনি জানাবেন আগামী দিন তথা ৮ তারিখেই। কিন্তু সোমবার তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে, রামনগরের বিধায়ক অখিল গিরি করোনা পজিটিভ, সেই কারণে নন্দীগ্রামের সভাতে যাচ্ছেন না তৃণমূল সুপ্রিমো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026