বিনোদন

নিজের ছেলেবেলার ছবি ফাঁস করলেন করিনা কাপুর, দেখুন সেই ছবি

বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে ইনি একজন। ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়ে বলিউডের সুপারস্টার তকমাটিও লাগিয়ে নেয় নিজের গায়ে। প্রায় দু দশক কাজ করার পরেও এখনও অভিনয়ের যাত্রা অব্যাহত রেখেছেন অভিনেত্রী করিনা কাপুর খান।

সফল কেরিয়ারের পর অভিনেতা সঈফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল সঈফের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর করিনা সন্তানসম্ভবা হলে সকলে ধরেই নেন তিনি আর বলিউডে ক্যামব্যাক করতে পারবেন না। সকলের ধারনাকে ভুল প্রমান করে তৈমুরের জন্মের পর কিছু মাস বিরতি নিয়ে নিজেকে জিরো ফিগারে ফিরিয়ে আনেন করিনা।

আরও পড়ুন : সমুদ্রপাড়ে হট লুকে ইলিয়ানা ডি ক্রুজ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়

তার ছেলে তৈমুর এখন নেটিজেনদের কাছে একজন কিউট সেনসেশন। মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় এই স্টারকিড সর্বত্রই মিডিয়ার অ্যাটেনশন পেয়ে চলেন যা নিয়ে বহু সাক্ষাৎকারে বিরক্তি প্রকাশ করেছেন সঈফ ও করিনা উভয়েই। তৈমুরের মতোই ছেলেবেলায় কিউটনেসে ভরপুর ছিলেন করিনাও।

অতি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একেবারে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে খুশিতে ঢগমগ হাসিমুখের শিশু করিনার ছবি যা দেখে আবেগে ভেসেছেন করিনার ভক্তরা। করিনাকে শেষ দেখা গিয়েছে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে যেটি বক্সঅফিসেও বেশ সফল এছাড়া করন জোহরের আপকামিং ড্রিম প্রজেক্ট ‘তখত’এ করিনাকে একটি গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। করিনার ছেলেবলার ছবিটি আরও একবার দেখে নিন নীচের পোস্টটিতে স্ক্রল করে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026