পরিবারের ইচ্ছার বিরুদ্ধে সাইফ আলি খানকে বিয়ে করেছেন কারিনা কাপুর, এবার ক্ষুব্ধ অভিনেত্রী নিজেই

কারিনা কাপুর খান নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তিনি নিজের কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দিয়ে গেছেন নিজের দর্শকদের। সেইসময় বলিউডের একাধিক নায়কের সাথে নাম জড়িয়েছিল তার। তাদের মধ্যে শাহীদ কাপুর ও ঋত্বিক রোশানের নাম অন্যতম। তবে শেষপর্যন্ত কারোর সাথেই সম্পর্ক টেকেনি অভিনেত্রীর। শোনা যায়, করিনা কাপুর ২০১২ সালে বাড়ির একাধিক ঘনিষ্ঠ সদস্যদের অমতে গিয়ে বিয়ে করেছিলেন সাইফ আলি খানকে।

জানা যায়, সেইসময় অভিনেত্রী বাড়িতে সাইফ আলি খানের সাথে তার বিয়ের কথা বলতেই বাড়ির একাধিক ঘনিষ্ঠ সদস্যরা শুরু থেকেই অমত জানিয়েছিলেন শর্মিলা পুত্র সাইফ আলি খানের সাথে কারিনা কাপুরের বিয়েতে। তার কারণ আগে থেকেই বিবাহিত ছিলেন সাইফ আলি খান। দুই সন্তানের বাবাও ছিলেন তিনি। প্রথম বিয়ে না টিকলেও সেই সময় তিনি অভিভাবক দুই সন্তানের। মূলত এই কারণবশতই অভিনেতার সাথে তার বিয়ে হোক চাননি কাপুর পরিবারের একাধিক সদস্য।

এছাড়াও সেইসময়ে নাকি কাপুর পরিবারের অনেকেরই মনে হয়েছিল, সাইফ আলি খানের সাথে বিয়ে হলে অভিনেত্রী হিসেবে তার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তবে কাপুর পরিবারের সেই সমস্ত সদস্যদের আশঙ্কা কিছুটা হলেও সত্যি হয়েছে, তা বলাই বাহুল্য। বর্তমানে অভিনেত্রী দুই সন্তানের মা। পাশাপাশি বলাই যায়, দুই সন্তানের মা হয়ে যাওয়ার পর থেকেই তিনি নিজের ফিটনেস হারিয়েছেন অনেকটাই। শরীরচর্চা ও যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করলেও সেই আগের কারিনা কাপুর নেই তিনি। ইতিমধ্যেই তার ফিল্মি কেরিয়ারের গ্রাফ অনেকটাই নীচের দিকে।

কোনো না কোনো কারণে এই অভিনেত্রী চর্চায় থাকেন মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি কম অ্যাক্টিভ নন। তার অনুরাগীর সংখ্যাও অসংখ্য। মা হওয়ার পর থেকেই তিনি নিজের বেশিরভাগ সময়টাই কাটান তার সন্তানদের সাথে। তাদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে সম্প্রতি সাইফ আলি খানের সাথে বিয়ের ঘটনা নিয়ে চর্চিত হলেন কারিনা কাপুর খান।

Devparna Acharya

Recent Posts

কোড না দিলে মিলবে না সিলিন্ডার! LPG বুকিংয়ে নয়া নিয়মে কী বদলাল

এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…

April 21, 2026

HS Result 2026 Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…

April 21, 2026

Weather Today: ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায়?

উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…

April 21, 2026

চরম গরমে সতর্কতা! ‘সুপার এল নিনো’ কি আরও বিপদ ডেকে আনছে বাংলায়?

ভোটের আবহে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই প্রকৃতিও যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দক্ষিণবঙ্গ…

April 21, 2026

রেশন দুর্নীতি মামলায় ED-এর তলব! ২২ এপ্রিল হাজিরা দিতে হবে নুসরত জাহানকে

রেশন দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত…

April 21, 2026

ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, আচমকা সিদ্ধান্তে বিভ্রান্ত সাধারণ মানুষ

বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই সোমবার থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ হয়ে গেল। প্রথম দফার…

April 21, 2026