জয়া বচ্চন এই শর্তে রাজি হলে অভিষেক বচ্চনের স্ত্রী হতেন বলিউডের এই সুন্দরী, দেখুন ছবি

৯০’এর দশকের অন্যতম দুই জনপ্রিয় তারকা হলেন কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চন। ছোট থেকে দুজনেই তারকা সন্তান হিসেবেই বড় হয়েছেন। তবে বলাই বাহুল্য, সেইসময় অভিষেক বচ্চনের তুলনায় বড়পর্দায় অনেক বেশি সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী। একের পর এক হিট উপহার দিয়েছিলেন নিজের দর্শকদের। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।

ঐ সময়েই কারিশ্মা কাপুরের সাথে নাম জড়িয়েছিল অভিষেক বচ্চনের। মিডিয়ার পাতায় সেইসময় তাদের নিয়ে কম চর্চা হয়নি। এমনকি সেইসময় তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি, ভেঙে গিয়েছিল তার আগেই। শোনা যায় জয়া বচ্চনের কারণেই সম্পর্ক ভেঙেছিল অভিষেক-কারিশ্মার। এমন কি করেছিলেন অমিতাভ ঘরনি?

শোনা যায়, কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের বিয়ের আগে জয়া বচ্চন শর্ত রেখেছিলেন যে বিয়ের পর কারিশ্মাকে অভিনয় জগৎ থেকে সরে আসতে হবে। তবে সেইসময় কারিশ্মা নিজের কেরিয়ারের শিখরে ছিলেন। আর সেই কারণবশতই তিনি জয়া বচ্চনের দেওয়া এই শর্ত মেনে নেননি। আর যার ফলে বিয়ের আগেই বিয়ে ভেঙে যায় এই দুই তারকার।

তবে তাদের বিয়ে ভেঙে যাওয়ার আরেকটি কারণও শোনা যায় মিডিয়ার সূত্র ধরেই। জানা যায়, বিয়ের আগে কারিশ্মার মাও বচ্চন পরিবারের কাছে একটি শর্ত রেখেছিলেন। আর সেই শর্তে তিনি বলেছিলেন বিয়ের আগেই অভিষেক বচ্চনের নামে সম্পত্তির বেশ কিছু অংশ লিখে দিতে হবে। আর সেই শর্ত খুব স্বাভাবিকভাবেই মেনে নেয়নি বচ্চন পরিবার। যার ফলস্বরূপ বিচ্ছেদ হয়েছিল তাদের।

উল্লেখ্য, পরবর্তীকালে সুঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই বিবাহ টেকেনি খুব বেশিদিন। নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়েছিলেন তারা। বর্তমানে নিজের তিন সন্তানকে সাথে নিয়েই আলাদা থাকেন অভিনেত্রী। পাশাপাশি ঐশ্বর্য রায় বচ্চনের সাথে নিজেদের মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখেই রয়েছেন অভিষেক বচ্চন। যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026