খেলা

Team India: ভয়ংকর এই ফাস্ট বোলার পেল টিম ইন্ডিয়া, ধ্বংসের মুখে জসপ্রিত বুমরাহর ক্যারিয়ার

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সফল পেসার জসপ্রিত বুমরাহ বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর জসপ্রিত বুমরাহ কোমরের ‘স্ট্রেস ফ্র্যাকচার’-এর শিকার হয়েছিলেন। তবে সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি ভারতের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সাথে একাধিক মেগা ইভেন্ট হাতছাড়া করতে হয়েছে বুমরাহকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের কথ্য অনুযায়ী, আরও বেশ কয়েক মাস সময় লাগবে জসপ্রিত বুমরাহর সেরে ওঠার জন্য। জানা গেছে, চোট সেরে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন বুমরাহ। সূত্রের খবর, এখন তিনি আবার আহত হয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য টিম ইন্ডিয়ার বাইরে থাকবেন বলে জানা গেছে। এমন প্রস্তুতিতে এই তারকা ক্রিকেটারের দলে ফেরা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে বিগত বেশ কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে বোর্ডের দুশ্চিন্তা লাঘব করছেন আরেক পেসার। তিনি ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। হ্যাঁ আমরা ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের কথা আলোকপাত করছি। যিনি ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ ইনিংসে ৪১ উইকেট নিয়েছিলেন। মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার হয়ে ১৮টি ওয়ানডেতে ২৯ উইকেটের পাশাপাশি ৮টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেই নয়, মোহাম্মদ সিরাজ লাল বলের ক্রিকেটেও সম দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১৫ টেস্ট ম্যাচে ৪৬ উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে জসপ্রিত বুমরাহর জাতীয় দলে প্রত্যাবর্তন করা বেশ কঠিন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, তার স্থানে অত্যন্ত সাবলীল পারফরম্যান্স করছেন মোহাম্মদ সিরাজ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026