মায়ের কারণে বচ্চন পরিবারের পুত্রবধূ হতে পারেননি করিশ্মা কাপুর, খুব ভালোবাসতেন অভিষেক বচ্চনকে

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। তো আবার মাঝে মাঝে কোনো পুরনো সম্পর্কের বিতৃষ্ণার চাপা রাগ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যায়। তবে বলি মহলে এমন কিছু সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা নিয়ে সবাই জানলেও, কেউ মন্তব্য করতে চায় না। বলিউড প্রেমীরা মোটামুটি সকলেই অভিনেত্রী করিশমা কাপুরকে চেনেন। এককালে তিনি বেশকিছু সুপারহিট বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতো সিনেমা করেছিলেন। বলিউডে তাঁর অবদানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় বলিউড তারকারাও তাকে বেশ সম্মান করেন। তবে আপনারা কি জানেন এই করিশমা কাপুরের সাথে সম্পর্ক হত বচ্চন পরিবারের।

কারিশমা কাপুরের ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, তিনি সঞ্জয় কাপুর নামে একজন ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কয়েক বছর পর কারিশমা কাপুর তার স্বামীর থেকে আলাদা হয়ে যান। এইসব বিয়ে হওয়ার আগে বেশ ভালো সম্পর্ক ছিল অভিষেক বচ্চন ও করিশমা কাপুরের। আসলে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে হওয়ার আগে, করিশমা এবং অভিষেকের বিয়ে স্থির হয়ে গিয়েছিল। চুটিয়ে প্রেম করতেন অভিষেক করিশমা জুটি। গোটা বলিউড মহল তাদের এই সম্পর্কের কথা জানতো। এমনকি কাজের বিয়ের দিনক্ষণ অব্দি স্থির হয়ে গেছিল। তবে এই সম্পর্ক শেষ মুহূর্তে গিয়ে আর পরিণতি পায়নি।

জানা যায়, অভিষেক বচ্চন এবং করিশমা কাপুরের মধ্যে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যাওয়ার পর এনগেজমেন্টের ঠিক কিছুদিন আগে বচ্চন এবং কাপুর পরিবারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। তবে জানেন কি কে ছিল এই বিবাদের মূল কারণ? আসলে জানা যায় বাগদানের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সামনে, করিশমার মা এমনই এক কথা বলেন যা নিয়ে তুমুল বিবাদ শুরু হয়। শেষপর্যন্ত বচ্চন পরিবার নিজের ছেলের বিয়ে দিতে অস্বীকার করেন।

কি বলেছিলেন করিশমা কাপুরের মা? বিয়ের আগে তিনি বচ্চন পরিবারকে বলেছিলেন যে তাঁরা যেন তাঁদের কিছু সম্পত্তি কারিশমা কাপুরকে হস্তান্তর করেন। কারিশমা কাপুরের মায়ের এই কথা বচ্চন পরিবারের কেউই পছন্দ করেনি এবং তাঁরা এই সম্পর্ককে গ্রহণ করতে স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন। যদি ওই বিবাদ না হত, তাহলে আজকে হয়তো বচ্চন পরিবারের পুত্রবধূ হতেন করিশমা কাপুর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026