বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, বাদ থাকছে না ছোট বাচ্চারাও। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি এক খুদে শিল্পী নিজের নাচের মাধ্যমে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। তার নাচ ও মুখের ভাব-ভঙ্গি দেখে অবাক অধিকাংশ নেটজনতা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এই খুদে যে বহু মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রীতি নামের একটি বাচ্চা মেয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের নাচের প্রতিভাকে তুলে ধরেছে বহু মানুষের সামনে। একেবারে রাধার সাজে সম্ভবত জন্মাষ্টমী উপলক্ষে বলিউডের জনপ্রিয় ‘লাগান’ ছবির ‘রাধা ক্যাসে না জ্বালে’ গানের সাথে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছেন। সম্ভবত নিজের ঘরের মধ্যেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় এই বাচ্চা মেয়েটির পরনে ছিল ঘাঘড়া-চোলি। পাশাপাশি মানানসই সাজে হাতে ছিল একটি ছোট্ট মটকা।
রীতি সোশ্যাল মিডিয়ার খুদে স্টার। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা মিলিয়নে কথা বলে। বর্তমানে এই ভিডিও পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে। অনেকে তাকে এক্সপ্রেশন কুইন বলেও আখ্যায়িত করেছেন। নাচের সময় তার মুখের ভাব-ভঙ্গি দেখার মতো। নেটদুনিয়ায় তার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তিনি অসংখ্য মানুষের মাঝে পরিচিতি পেয়েছেন। তার সমস্ত ভিডিওর মতোই এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ার পাতায় অসংখ্য নেটনাগরিকদের মাঝে ভাইরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…