বিনোদন

NCB-র জেরায় বড় তথ্য ফাঁস করে দিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ

শুক্রবারই NCB-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। এদিন তিনি জানান মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডিমিন ছিলেন দীপিকা পাড়ুকোন নিজেই। সূত্রের খবর, করিশ্মা প্রকাশ দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি ছিলেন KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মী। ওই গ্রুপে তিনটি ব্যক্তির নাম ছিল। সেই তিন জন হলেন জয়া সাহা, করিশ্মা প্রকাশ ও স্বয়ং দীপিকা পাড়ুকোন এবং ওই গ্রুপের মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ছিল ২০১৭-র।

অন্যদিকে, অভিনেত্রী রাকুল প্রীত সিংহকেও মাদক যোগের বিষয় নিয়ে আজই জিজ্ঞাসাবাদ করেন এনসিবি-র আধিকারিকরা। রাকুল প্রীত স্পষ্ট করে জানিয়েছেন রিয়ার বাড়িতেই মাদক থাকতো। রিয়াই মাদক সরবরাহ করতেন। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে তিনি নিজে কখনও মাদকসেবন করেননি।

দীপিকার ম্যানেজার, রাকুল ছাড়াও এনসিবি ইতিমধ্যে কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন সংস্থার কর্মী ক্ষিতিজ রবিপ্রসাদকেও আজ ডেকে পাঠিয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে ক্যামেরার নজর এড়িয়ে চাটার্ড ফ্লাইটে গোয়া থেকে মুম্বইতে ফেরেন দীপিকা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বামী রণবীর সিং। এদিন এনসিবি-র কাছে স্ত্রীর পাশে থাকার আবেদন জানান রণবীর সিং। স্বামীর কথায় তাঁর স্ত্রী দীপিকা উদ্বেগ ও আতঙ্কে ভোগেন। কিন্ত, এনসিবির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রণবীর সিং এমন কোনও আবেদন করেননি।

অবশ্য, দীপিকাকে সমর্থন করে রণবীর সিংয়ের স্টাইলিস্ট নিতাশা গৌরব ট্যুইট করে জানান, “সাধু যখন গাঁজার নেশা করেন, তখন কেন কিছু বলা হয় না। কিংবা হোলির সময় যখন ভাঙের নেশা করা হয়, তখনও চুপ করে বসে থাকা হয় কেন! বারাণসীর রাস্তায় কেন বিভিন্ন দোকানে ভাঙ বিক্রি করা হয়! তিনি যদি ভুল কিছু বলে থাকেন, তাহলে তাঁকে শুধরে দেওয়া হোক।” এর পাশাপাশি শার্লিন চোপড়া আরেকটি বড় পর্দা সরালেন। তিনি ট্যুইট করে জানান, আপনি যদি মাল ব্যবহার না করেন, তাহলে কেন ১২ জন লিগাল টিমের সদস্য নিয়ে আলোচনা করতে বসলেন সমন পেয়ে! শুধু তাই নয়, সত্য কথা প্রকাশ করলে, কারও কোনওদিন প্যানিক অ্যাটাক হয় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026