কলকাতা: বেশ কয়েকবছর আগের মামলা নিয়ে ফের এনআইএ তলব করেছে ছত্রধর মাহাতোকে। তাই আজ, শুক্রবার হাজিরা দেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু আদালতে ঢোকা তাঁর আর হল না। গাড়িতেই বসে রইলেন তিনি। কারণ, তাঁর গায়ে ধুম জ্বর। তাই গাড়ি থেকে সোজা পিয়ারলেস হাসপাতালে গেলেন তিনি। এর ফলে জিজ্ঞাসাবাদ আপাতত স্থগিত হয়ে গেল।
জানা গিয়েছে, গায়ে ধুম জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্রধর মাহাতো। হাজিরা দিতে আদালতে প্রবেশ করা হয়নি তাঁর। পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন। এমনকি তাঁর করোনা পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে। তবে আজ এই পরীক্ষা এখনও হয়নি।
এই জ্বর করোনার ইঙ্গিত দিচ্ছে নাকি সাধারণ ভাইরাল ফিভার, সেটাই খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তবে আপাতত এই জ্বরের ফলে এনআইএ-র তরফ থেকে ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে স্থগিতাদেশ করা হয়েছে, তা বলাই যায়। তবে তিনি সুস্থ হলে ফের আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…