নিউজ

করোনার পেছনে মৃত্যুর বা বাঁচার কারণ কি? জানুন গবেষণার নতুন তথ্য

আমেরিকাঃ সম্প্রতি প্রকাশিত আমেরিকার একটি সমীক্ষায় জানা গিয়েছে করোনার আক্রমণ হলে হয় তো বা বেঁচে ফিরতেন ওই তরুণেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির সমীক্ষায় জানানো হয়েছে করোনা হলেই মৃত্যু হয়না, এর নেপথ্যে জুড়ে থাকে অন্য কিছু শারীরিক কারণও।

সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, যে তরুণেরা করোনায় প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ১০ শতাংশের শরীরে ভুল অ্যান্টিবডি চালিত হয়েছে। তাঁদের শরীরের অ্যান্টিবডি করোনা জীবাণু মারার বদলে দেহের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। এছাড়া বাকি ৩.৫ শতাংশ তরুণের মৃত্যুর কারণ হল জিনঘটিত দুর্বলতা।

মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। বলা বাহুল্য সারা বিশ্বে যে ভাবে হু হু করে করোনা সংক্রমণ হয়েছিলো তাতে প্রাণ গিয়েছে বহু মানুষের। প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪।

আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026