নিউজ

মধুচন্দ্রিমার সেরা ঠিকানা এখন বরফাবৃত কাশ্মীর

শ্রীনগর: নতুন বছরের (New Year) শুরু থেকেই তুষারপাতের (Snowfall) ফলে কাশ্মীর (Kashmir) এখন পর্যটকদের (Tourust) অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। উপত্যকার নানা সমস্যা ভুলে হাজার হাজার পর্যটক এখন কাশ্মীরমুখী।

প্রবল তুষারপাতের ফলে চেহারাই বদলে গিয়েছে কাশ্মীরের রাস্তা-ঘাট, ঘর-বাড়ির। কেউ নতুন বছরের আনন্দে অনেক দিন পর স্বর্গরাজ্য ঘুরে দেখার সুযোগে ছুটে এসেছেন কাশ্মীরে, কেউ আবার মধুচন্দ্রিমা যাপনের জন্য বেছে নিয়েছেন বরফে মোড়া উপত্যকাকে।

ঠিক যেমন, মহারাষ্ট্র থেকে রিশভ এবং আমি— দুই সদ্য বিবাহিত যুগল তাঁদের মধুচন্দ্রিমা যাপনের জন্য বেছে নিয়েছেন ভূ-স্বর্গকে। গুলমার্গে বরফে মোড়া স্বপ্নালু পরিবেশে নিজেদের জীবনের নতুন অধ্যায়টিকে স্মরণীয় করে রাখতে চান তাঁরা।

রিশভ এবং আমির মতো অসংখ্য সদ্য বিবাহিত যুগলের কাছে বরফের চাদরে ঢাকা কাশ্মীরের নৈস্বর্গিক পরিবেশ এখন মধুচন্দ্রিমার সেরা ঠিকানা! রাজস্থান থেকে এখানে দ্বিতীয়বার বেড়াতে আসা রিচার অভিজ্ঞতা অনুযায়ী, প্রবল তুষারপাতের ফলে কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের আতিথেয়তায় কোনও খামতি হচ্ছে না। এখানে আটকে পড়া পর্যটকদের জন্য এখানকার মানুষ বিনামূল্যেই থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তাই এখানে তিনি বার বার আসতে চান বলে জানিয়েছেন।

পহলগাম হোটেল এবং রেস্তোঁরা মালিক সংগঠনের (PHROA) সভাপতি আসিফ ইকবাল বুর্জা জানান, করোনা মহামারি ও আরও নানা কারণে কাশ্মীরের পর্যটন শিল্প ধুঁকছিল। অনেকদিন পর এখানে পর্যটকদের ঢল দেখা গেল। আশা করা যায়, এ বছরটা ভালই যাবে!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026