রাজ্য

জল্পনার অবসান, দলে ফিরল জিতেন্দ্র, তবু ফিরে পেলেন না তার আগের পদ

টানা কয়েকদিন ধরে চলা জল্পনার এইদিন ঘটল অবসান। শনিবার তথা আজ আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসক পদে আসলেন অমরনাথ চট্টোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) আর প্রশাসক পদে বসাতে দেখা গেলনা রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। শনিবার নতুন প্রশাসকের নাম ঘোষণা করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। দলত্যাগের পরও দলে ফিরে কার্যত ব্রাত্যই রয়ে গেলেন শাসক শিবিরের নেতা জিতেন্দ্র তিওয়ারি। এই বিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরনিগনের বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। তিনি হলেন আসানসোলের পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর। জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই পুর প্রশাসক পদের দায়িত্ব নেবেন তিনি। অমরবাবু এই দায়িত্ব পাওয়ায় তার ওয়ার্ডের অনুগামী, নেতা, কর্মীদের পাশে খুশি সাধারণ মানুষজনও। অনেকের মতে, দেরিতে হলেও এতদিনে একজন যোগ্য ব্যক্তিকে পুরনিগমের শীর্ষ পদে বসানো হল। তার মানে, একাংশের প্রশ্ন ছিল জিতেন্দ্র তিওয়ারির যোগ্যতা নিয়ে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৪ ই অক্টোবর আসানসোল পুরনিগমের ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ ই অক্টোবর পুর প্রশাসক আসনে বসানো হয়েছিল প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। যে পুর প্রশাসক বোর্ড প্রস্তুত করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক পদ পরিবর্তনের মধ্যে গত ১৬ ই ডিসেম্বর পুর প্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। একইসাথে তিনি পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি সহ দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এই পরিস্থিতিতে তার গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু নাটকীয়ভাবে ঠিক দুইদিন পরেই আবারও শাসক শিবিরে ফেরেন জিতেন্দ্র। কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি। যোগ দিয়েছেন দলের কাজেও।

তবে আসানসোল পুরনিগমের পুরপ্রশাসক ও পশ্চিম বর্ধমানের জেলা সভাপতির পদে জিতেন্দ্র তিওয়ারিকে আর ফেরাল না তৃণমূল। এ নিয়ে তৃণমূলের ভিতরে গত কয়েকদিন ধরে চলছিল সমালোচনা । পুর প্রশাসক পদে বসার জন্য অন্যদের সঙ্গে বড় দাবিদার ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শেষপর্যন্ত প্রায় তিন সপ্তাহ পরে তাকেই সেই পদে বসানো হল। নতুন দায়িত্ব পাওয়ার পর জিতেন্দ্র প্রসঙ্গ এড়িয়ে অমরবাবুর প্রতিক্রিয়া, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026