বিনোদন

প্রেমিককে জড়িয়ে ধরলেন ক্যাটরিনা, ফাঁস হল সেই ভাইরাল ছবি

এই মুহূর্তে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) ও অভিনেতা ভিকি কৌশল (viki kaushal)-এর সম্পর্ক নিয়ে বলিটাউনে চলছে জোরদার তরজা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটরিনার ‘ভিকি পিলো’ ছবি। সম্প্রতি ক্যাটরিনা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনা একটি হলুদ টি-শার্টের উপর শুয়ে রয়েছেন এবং তাঁর চারপাশে ‘ফিল্টারড’ প্রজাপতি। ছবিটি আপলোড হতেই ‘ভিক্ট্রিনা’ ফ্যানরা খুঁজে বের করেন একই রঙ ও ডিজাইনের টি-শার্ট পরা ভিকি কৌশলের ছবি। এরপর তাঁরাই দুয়ে দুয়ে চার করে বলেন, আসলে ক্যাটরিনা ভিকিকে জড়িয়ে ধরে তাঁর বুকে শুয়ে আছেন। ইতিমধ্যে বিতর্ক উস্কে দিয়ে ক্যাটরিনা ছবিটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গেছে ছবির স্ক্রিনশট। ভিকি আপাতত সমস্ত বিতর্ক নিয়ে নিশ্চুপ।

কিছুদিন আগেই আলিবাগে ছুটি কাটাতে গিয়েছিলেন ভিকি কৌশল এবং তাঁর ভাই অভিনেতা সানি কৌশল (sunny kaushal)। তবে তাঁদের সঙ্গে যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তাঁর বোন ইসাবেলা (Isabela) রয়েছেন, একথা জানা ছিল না কারও। পয়লা জানুয়ারি ইসাবেলার সঙ্গে অনেকগুলি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন ক্যাটরিনা। আলিবাগের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছবিগুলি তুলেছেন ইসাবেলা ও ক্যাটরিনা। আলিবাগের যে রিসর্টে তাঁরা আছেন, সেখানকার কিছু ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ইসাবেলা। কিছুক্ষণ পরে ভিকিও ইন্সটাগ্রামে সেই একই ছবি শেয়ার করেন। তখন নেটিজেনরা জানতে পারেন, আসলে ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এছাড়াও ভিকি তাঁর ভাই সানির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। অপরদিকে ক্যাটরিনা একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে ও ইসাবেলাকে মাথা অবধি হুডি পরে দেখা যাচ্ছে। তাঁদের ব্যাকগ্রাউন্ডে কাঁচের উপর ধরা পড়েছিল ভিকির প্রতিবিম্ব কারণ ছবিটি ভিকি তুলেছিলেন। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে ক‍্যাটরিনা লেখেন, সোয়েটার পরার মতো আবহাওয়া। পরে ক্যাটরিনা সেই ছবিটি ডিলিট করে দিলেও তাঁর ফ্যানপেজ থেকে এই ছবিটি ভাইরাল হয়ে যায়।

এর আগে ভিকিকে তাঁর ও ক্যাটরিনার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ভিকি বা ক্যাটরিনা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি। গত বছর ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এর আগে হারলিন শেঠি (Harleen shetty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি। কিন্তু 2019 সালের এপ্রিল মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অপরদিকে ক্যাটরিনা বহুদিন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু কাপুর পরিবারের হস্তক্ষেপে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026