রাজ্য

বিধানসভা নির্বাচন শিয়রে, ফেব্রুয়ারি থেকেই কোমর বেধে নামার বার্তা মমতার

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে তাদের ভোট জয়ের উদ্দেশ্যে প্রচার করতে মাঠে নেমে পড়েছে। কিন্তু নির্বাচনের প্রাক্কালে শাসক দল তৃণমূল কংগ্রেস দলবদল ইস্যুতে বেশ অস্বস্তিতে আছে। কারণ এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যখন রাজ্যে এসেছিলেন তখন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) সহ একঝাঁক তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করেছিল। এমনকি তারপর থেকে মাঝেমাঝেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আবারো চলতি মাসের ৩০ তারিখে রাজ্যে আসছেন অমিত শাহ। তাহলে আবারো কি তৃণমূল শিবিরে দলবদলে ঢল নামবে?

অবশ্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের হাল ধরতে ২৯ জানুয়ারি অর্থাৎ আজ তৃণমূল ভবনে দলের সাংসদদ ও বিধায়কদের নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজন করেছিলেন। তিনি আজকের বৈঠকে একুশে নির্বাচনের আগে রণকৌশল স্থির করার জন্য অনেকক্ষণ আলোচনা করেন দলের শীর্ষ নেতাদের সাথে। সেই সাথে তিনি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কাজে ঝাঁপিয়ে পড়তে বার্তা দিয়েছেন। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় বা বৈশাখী ডালমিয়ার বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভাবমূর্তি নষ্ট এমন কোন মন্তব্য যাতে না করা হয়। যতদিন পর্যন্ত না নির্বাচনী আচরণবিধি লাগু হয় আপাতত ততদিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করতে হবে। প্রত্যেকের কাছে পৌঁছানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আজ বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় দলের তরফে কৃষি আইন নিয়ে কেন্দ্রের অনমনীয় মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন সাধারণতন্ত্র দিবস লালকেল্লা কৃষকদের আন্দোলনের ঘটনায় একজন বিজেপি জড়িত রয়েছে। রাষ্ট্রপতি এদিন কৃষি আইনকে সম্মান জানান। তবে রাষ্ট্রপতিকে সম্মান জানালেও তিনি কৃষি আইনকে কখনও জানাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এছাড়াও তিনি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে ও ৮ ফেব্রুয়ারি বাজেট পাশ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026