পলিটিক্স

রামের অপমান খারাপ লাগলে, হরিচাঁদ ঠাকুরের নাম হরিশচন্দ্র ঠাকুর বললেও সেটা অপমান, বিস্ফোরক ব্রাত্য

রামচন্দ্র কে অপমান করা যদি কোন দোষের কাজ হয় তাহলে হরিচাঁদ ঠাকুরের নাম ভুল বলাও কিন্তু অপমানজনক কাজ। আজ এই ভাষাতেই নাটক ব্যক্তিত্বদের তৃণমূলে যোগদান এর বিষয়ে খোঁচা দিলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। ব্রাত্য বসু জানালেন,”অমিত শাহ (Amit Shah) শুনেছি নাকি ঠাকুরনগরে যাবেন। আমি মতুয়া ভাইদের অনুরোধ করছি। নেতাজি জন্মজয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এসে মতুয়া ভাইদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কে হরিশচন্দ্র ঠাকুর বলে উল্লেখ করেছেন। তার জন্য আমার অনুরোধ, মধুয়া ভাইরা যেন একবার অমিত সাহকে কালো পতাকা দেখান।”

এছাড়াও সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শেখর সমাদ্দার (Sekhar Samaddar), গৌতম মুখোপাধ্যায়, বিজয় মুখোপাধ্যায়, এবং অনীশ ঘোষের মতো একাধিক নাট্যব্যক্তিত্ব। ব্রাত্য বসুর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে দেখা গেল অর্পিতা ঘোষকে (Arpita Ghosh)। তাকে পাশে রেখে ব্রাত্য বসু জানিয়েছেন, মুম্বাইয়ের গায়ককে বিজেপি যোগদান করাতে পারে। কিছু ফিল্মস্টার বিজেপিতে যোগ দিতে পারেন। তবে বাংলা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব দের হাতে গেরুয়া পতাকা কোনদিন উঠবে না। শুধু কলকাতাকেন্দ্রিক নাট্যকর্মীরা নন, জেলায় জেলায় সর্বস্তরে নাট্যজগতের মানুষেরা তৃণমূলে যোগ দেবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও এদিন তিনি প্রধানমন্ত্রী কিষান প্রকল্প নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়েছেন। তিনি বললেন,” রাজ্যপাল যদি দয়া করে সিংঘু বর্ডারে যারা বসে আছেন তাদের জন্য কোন প্রকল্প ঘোষণা করেন তাহলে ভালো হয়। পশ্চিমবঙ্গ নিয়ে ওকে ভাবতে হবে না।” সংসদে রাষ্ট্রপতি ভাষণ নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা। ব্রাত্য বসু বললেন,” ভাষণে গণতন্ত্র বাঁচানোর কথা বলা হচ্ছে আর কৃষকদের বাঁচানোর জন্য কথা বলা হচ্ছে না। কৃষকরা না বাচলে গণতন্ত্র টিকবে কিভাবে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026