ভিকি কৌশলকে বিয়ে করে কাঁদছেন ক্যাটরিনা কাইফ? জানুন খবরের আসল সত্যতা

২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

তবে সম্প্রতি একটি টুইটের সূত্র ধরেই জানা গিয়েছে, খুব শীঘ্রই ভেঙে যেতে চলেছে বলিউডের চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সংসার। জানা গিয়েছে, ভিকির সাথে বিয়ের পর একেবারেই খুশি নন অভিনেত্রী। ‘ইরেক্টাইল ডিসফাংশন’এর মত রোগে ভুগছেন ভিকি। এর জন্য নিয়মিত ওষুধও খাচ্ছেন তিনি। সম্প্রতি নাকি নিজের ভ্যানিটি ভ্যানে অভিনেত্রীর সাথে কলহ বিবাদের পর নিজের ফোনও ভেঙে ফেলেছিলেন অভিনেতা। উমাইর সান্ধু নামের এক ব্যক্তির টুইট থেকেই এমন কথা ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল দুনিয়ায়। আর খুব স্বাভাবিকভাবেই একথা ছড়িয়ে পড়তেই এই তারকা জুটির অনুরাগীমহল ধাক্কা খেয়েছেন ৪৪০ ভোল্টে।

তবে আসল কথা হল, এই টুইটের কোনো সত্যতা নেই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একে অপরের সাথে বেশ উপভোগ করেই সংসার করছেন তারা। বর্তমানে খুব সম্ভবত একান্তে এই জুটি নিজেদের ভ্যাকেশন মোড অন করেছেন। সময় কাটাচ্ছেন একে অপরের সাথে। যার ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত অনুরাগীরা। এই মুহূর্তে এমন ভুয়ো টুইট দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। মন্তব্যের মাধ্যমেই তাকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন অধিকাংশ, যার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। উল্লেখ্য, এই প্রসঙ্গে তারকা জুটির তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়াই মেলেনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026