খেলা

Virat Kohli: ব্যর্থ কোহলি স্ত্রী-কে নিয়ে ছুটি কাটাচ্ছেন নেদারল্যান্ডসে! অনুষ্কার সাথে ছবি ভাইরাল নেটপাড়ায়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে পরাজিত হওয়ার পর বর্তমানে ছুটিতে রয়েছেন বিরাট কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পূর্বে প্রায় এক মাসের মতো ছুটি কাটাবেন ভারতের তারকা ক্রিকেটাররা। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই নিয়ে টানা দুই মরশুম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও লক্ষ্য পূরণ করতে পারেনি ভারতীয় দল। শুধু তাই নয়, ২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত একটিও আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি ব্লু-বাহিনী। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হাজারো প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী মাসের মধ্যভাগে ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে বিরাট কোহলিরা। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আসন্ন টেস্ট এবং ওডিআই সিরিজ উপলক্ষে শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে দুটি সিরিজে মাঠে নামবে ভারতীয় দল।

তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ক্রিকেট প্রাঙ্গণের বাইরে থাকলেও আলোচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষত, স্ত্রী অনুষ্কা শর্মার সাথে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে সংবাদ শিরোনামে রয়েছেন বিরাট কোহলি। সূত্রের পাওয়া খবর অনুসারে, বর্তমানে ভারতের এই তারকা ক্রিকেটার অবসর সময় কাটানোর জন্য স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা কোহলিকে নিয়ে অবস্থান করছেন নেদারল্যান্ডসে।

গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে, অবসর সময় গুলি সোশ্যাল মিডিয়ার বাইরে থাকার জন্য নেদারল্যান্ডস দেশটিকে নাকি বেছে নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, নেদারল্যান্ড ভ্রমণের আগে বিরাট দম্পতি ইংল্যান্ডের এক মন্দিরে গিয়ে কীর্তনের সুরে মজেছিলেন। যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তবে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হওয়া কোহলির এই খোলামেলা জীবন পছন্দ করছেন না অনেকেই।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026