বলিউড

Katrina Kaif: পরনে নেই প্যান্ট, মলদ্বীপে জন্মদিনের সেলিব্রেশনে মজে ক্যাটরিনা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ শুরু থেকেই রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। বেশ কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদের কথা কানে আসছিল সকলের। পাশাপাশি এও শোনা যাচ্ছিল, নিজের জন্মদিনের দিনেই অভিনেত্রী নিজের মা হওয়ার সুখবর জানাবেন ভক্তদের। তবে সম্প্রতি নিজের জন্মদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথেই মালদ্বীপে কাটিয়েছেন অভিনেত্রী। সেই ঝলক ফুটে উঠেছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেও। তবে সেই ছবিতে নেই ভিকি কৌশল! ছবি ভাইরাল হতেই শোরগোল পড়েছিল নেটমহলে।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে মালদ্বীপে বিচের ধারে কালো মোনোকিনি লুকে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফের। পাশাপাশি পরেছিলেন একটি পাতলা সাদা শার্টও। তার সাথে তার বোন ও বান্ধবীরাও উপস্থিত ছিলেন সেখানে। প্রত্যেকেই ছবিতে মনোকিনিতেই দেখা দিয়েছেন ছবিতে। তবে অভিনেত্রীর জন্মদিনে ভিকি কৌশলের দেখা না মিললেও, নিজের বৌদির জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতার ভাই সানি কৌশল। ছবিতে অভিনেত্রী,তার বোন ও বন্ধুদের সামনে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। সেই ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।

তবে স্ত্রীয়ের জন্মদিনে নিজে উপস্থিত থাকতে না পারলেও ঘটা করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ভিকি কৌশল। একেবারে ফিল্মি লাইন লিখে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই পোস্ট চোখে পড়বে।

তবে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে অভিনেতার দেখা না মিললেও সম্প্রতি ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে অভিনেত্রীর সাথে একসাথে সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। সম্ভবত পরে তাদের সাথে যোগ দিয়েছিলেন অভিনেতা। একেবারে ক্লিন সেভড ছিলেন তিনি। ছবিতে সাদা শার্ট ও অফ-হোয়াইট হাফ প্যান্টে দেখা গিয়েছে অভিতাকে। পাশাপাশি অভিনেত্রীও ছিলেন একটি সাদা পোশাকেই।

অভিনেত্রীর জন্মদিনের ছবি দেখার অপেক্ষায় ছিলেন তার অগণিত ভক্তরা। মাঝে যেহেতু শোনা গিয়েছিল নিজের জন্মদিনের দিনই নিজের মা হওয়ার সুখবর জানাবেন অভিনেত্রী, তার জন্য আরও মুখিয়ে ছিলেন নেটনাগরিকদের পাশাপাশি সকলেই। তবে এখনো পর্যন্ত সেই নিয়ে কিছু খোলসা করেননি এই তারকা দম্পতি। পাশাপাশি নিজেদের বিচ্ছেদের গুজবকে উড়িয়ে দিয়ে একসাথে সময় কাটালেন তারা। খুশি তাদের অগণিত ভক্তমহল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026