নিউজ

বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের, খাবারের ওপর অতিরিক্ত পরিষেবা চার্জ বন্ধ করল IRCTC

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। এই দূরে যাত্রার জন্য সকলেই ব্যবহার করে থাকেন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC সার্ভিস। কিন্তু কিছুদিন আগে চায়ের দাম দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল নেটিজেনদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় রেল মন্ত্রক আইআরসিটিসির মাধ্যেমে রাজধানী, শতাব্দী, দুরন্ত বা বন্দে ভারতের মতো ট্রেনের ভিতরে খাবারের অর্ডার সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গিয়েছে, এখন থেকে এই ট্রেনগুলিতে সকালের চা অর্ডার করতে আগের মত ৭০ টাকা খরচ করতে হবে না। কেন্দ্রের তরফে ট্রেন যাত্রার সময় অর্ডার করা খাবারের আইটেমগুলির পরিষেবা চার্জ বাতিল করে দেওয়া হয়েছে।

এমনকি আপনি যদি ট্রেনের টিকিট কাটার সময় খাবারের জন্য বুকিং না করেও থাকেন তাহলে এই নিয়ম আপনার জন্য প্রযোজ্য হবে। আসলে দীর্ঘদিন ধরেই ট্রেন যাত্রার সময় যাত্রীরা আইআরসিটিসির মাধ্যমে চাপ বা কফি অর্ডার করলে ৭০ টাকার বিল দিতে হতো। এই নিয়ে অনেকবারই যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছে যে ২০ টাকার চা ৭০ টাকায় এটা মেনে নেওয়া যায় না। সেই কথা ভেবেই সকালের চায়ের জন্য সমস্ত যাত্রীদের থেকে একই চার্জ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

তবে টিকিটের সঙ্গে আগে থাকতে যদি আপনি খাবার বুক না করে ওঠেন এবং ট্রেনে ওঠার পর সকালের খাবার বা দুপুরের খাবার বা রাতের খাবার অর্ডার করেন সেক্ষেত্রে ৫০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এরপর আইআরসিটিসি দ্বারা জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট করেছে যে বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দি বা দুরন্ত অর্ডার করা খাবারের জন্য কোন অতিরিক্ত পরিষেবা চার্জ দিতে লাগবে না। উল্লিখিত খাবারের দামে জিএসটি অন্তর্ভুক্ত থাকায় আর কোন অতিরিক্ত চার্জ দিতে হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026