খেলা

Rishabh Pant: ম্যাচের নায়ক ঋষভ পন্থের পারফরমেন্সে মুগ্ধ ইশা নেগি, পন্থের উদ্দেশ্যে বিশেষ পোস্ট বান্ধবীর, ভাইরাল ভিডিও

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে বর্তমানে সংবাদ শিরোনামের শীর্ষ স্থান দখল করে রয়েছেন ভারতের উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। নির্ণায়ক ম্যাচে তার দুর্দান্ত শতক রীতিমতো প্রশংসা কুড়িয়েছে নেটিজনদের। প্রায় হারতে বসা ম্যাচে ঋষভ পন্থের বিধ্বংসী ইনিংসের উপর নির্ভর করে ইংল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর এরপরেই টিম ইন্ডিয়ার ম্যাচ জয়ের নায়ক ঋষভ পন্থ আলোচনায় উঠে আসেন ক্রিকেটপ্রেমীদের।

তবে সম্প্রতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের সাথে সাথে আরো একটি কারণে সংবাদমাধ্যমের শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় এই ক্রিকেটার। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে ঋষভ পন্থের দুর্দান্ত শতকে রীতিমতো স্তম্ভিত হয়েছেন তার দীর্ঘদিনের বান্ধবী ইশা নেগি। ম্যাচে জয় লাভের পর ইনিংসের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। বাউন্ডারির সাহায্যে ভারতের ইনিংস শেষ করেন ঋষভ পন্থ। আর সেই মুহূর্তের ভিডিওটি নিজের instagram হ্যান্ডেলে শেয়ার করেছেন ইশা। সাথে সাথে ক্যাপশনে লিখেছেন ‘চ্যাম্পিয়ন ঋষভ পন্থ’।

ইশা নেগির instagram হ্যান্ডেলে শেয়ার করা ছোট্ট ক্যাপশনের সাথে সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র এখানেই শেষ নয়, ইতিপূর্বে একাধিকবার ঋষভ পন্থকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করতে দেখা গেছে ইশা নেগিকে। এমনকি সদ্য সমাপ্ত এজবাস্টনের মাঠে টেস্ট ম্যাচে পন্থের দুর্দান্ত সেঞ্চুরি করার ভিডিও শেয়ার করে আলোচনায় উঠে এসেছিলেন ইশা।

আপনাদের জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে ইশ নেগির সঙ্গে ডেটিং করছেন ঋষভ পন্থ। ২০২০ সালের শুরুতে ইশা নেগির সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন ঋষভ পন্থ। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় তাদের দুজনের সম্পর্ক নিয়ে। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ঋষভ পন্থ ব্যাট হাতে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে ১৬টি চারের পাশাপাশি ২টি লম্বা ছক্কা হাঁকান পন্থ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026