ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় কমেডি ওয়েব সিরিজ ভার্জিন ভাস্কর, পরিবারের সাথে একদম দেখবেন না

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

Zee5 এবং AltBalaji হল বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম যেগুলি তাদের জনপ্রিয় ওয়েব সিরিজ যেমন গান্দি বাত, অপহরণ, দেব ডিডি ইত্যাদির জন্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শেষ কয়েক বছরে। এইসব জনপ্রিয় সিরিজের মাঝে ২০১৯ সালের নভেম্বরে আরেকটি জনপ্রিয় ওয়েব সিরিজ ভার্জিন ভাস্কর রিলিজ করেছিল যা নিয়ে এখনো চর্চা চলে ইন্টারনেট দুনিয়াতে। আর হবে নাই বা কেন। এই ওয়েব সিরিজ ছিল কমেডি এবং লাস্যময়ীতার পারফেক্ট কম্বিনেশন।

বারাণসীর পটভূমিতে শুট করা, ভার্জিন ভাস্কর হল একটি ইরোটিক কমেডি ওয়েব সিরিজ যা তরুণ ভাস্করের জীবন কাহিনী নিয়ে আবর্তিত। আসলে এই ভাস্কর হলেন একজন ইউপিএসসি পরীক্ষার্থী। কিন্তু তার পড়াশোনায় খুব একটা মন লাগে না। বরং তার পছন্দের হল কামোত্তেজক উপন্যাস লেখা। তাই সে পড়াশোনা ছেড়ে দিয়ে তার কল্পনাপ্রসূত দক্ষতা থেকে কামোত্তেজক গল্প বুনেছেন, কিন্তু গল্প এগোলে দেখা যায় তিনি একটি মেয়ে বিধির প্রতি আকৃষ্ট হন সর্বদাই। এরপর বিধিকে কি কোনদিন ভাস্কর তার কাজের কথা বলতে পারবে? বিধি কি মেনে নেবে ভাস্করকে? না সারাজীবন ভার্জিন থেকে যাবে ভাস্কর? জানতে এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ওয়েব সিরিজে মূল চরিত্র ভাস্করের অভিনয় করেছেন অনন্ত ভি জোশি। অন্যদিকে বিধির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুতপান্না ঐশ্বরিয়া। এছাড়া প্রধান দুই চরিত্র মিশ্র এবং রোহণের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ধীরেন্দ্র কুমার তিওয়ারি ও রোহণ আরোরা। আপনি যদি এই ওয়েব সিরিজটি দেখেতে চান, তাহলে ওলট বালাজি বা জি ফাইভ অ্যাপ ডাউনলোড করুন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026