খেলা

MS Dhoni: ধোনির প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কার রূপের সামনে ক্যাটরিনা-কারিনার সৌন্দর্যও ফিকে, রইল তাঁর ছবি

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যেন জানার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। মহেন্দ্র সিং ধোনির কর্ম জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায় সব নেট প্রেমীরাই অবগত। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বর্তমানে রাঁচিতে স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভার সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ভারতের সফলতম অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বর্তমানে নিয়মিতভাবে খেলছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ তথা আইপিএল। তিনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত সকল প্রকার টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন।

তবে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম যাত্রা মোটেও সুখের ছিল না। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে ভারতীয় দলের সফলতম অধিনায়ক হওয়ার কঠিনতম লড়াই করো অজানা নয়। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত “এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি” সিনেমার জন্য তার ব্যক্তিগত জীবন সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষ ওয়াকিবহল। সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে মহেন্দ্র সিং ধোনি প্রিয়াঙ্কা ঝাঁ-র সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন।

তবে দুর্ঘটনার কারণে প্রিয়াঙ্কা-ধোনির ভালোবাসার পূর্ণতা পায়নি। তবে মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেম প্রিয়াংকার সৌন্দর্য ছিল যে কোন বলি অভিনেত্রীর চেয়ে লাবণ্যময়। ক্যাটরিনা কারিনার সৌন্দর্য তার সামনে ম্লান হয়ে পড়তো। এবার ধোনির সেই প্রথম প্রেমিকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, একটা সময় ধোনি প্রিয়াঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন যে, বাকি জীবনটাও তারা এক সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন তিনি। তবে আকস্মিক পথ দুর্ঘটনা সমস্ত পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয় ভারতীয় অধিনায়কের।

দুর্ভাগ্যবশত প্রিয়াঙ্কার মৃত্যু হৃদয় কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের। এরপর সম্পূর্ণ বদলে যেতে থাকে ধোনির স্বাভাবিক জীবন। তবে সাক্ষীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরে স্বাভাবিক জীবনে ফেরেন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির জীবনে অকল্পনীয় এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালে, যখন নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি খেলায় ব্যস্ত ছিলেন। ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝাঁ। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026