অবশেষে শ্রাবণ মাসের শেষে দক্ষিণ বঙ্গবাসীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। গত মাসে বৃষ্টির ঘাটতিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন। তবে নিম্নচাপের দৌলাতে শেষ কয়েকদিনে ভালই বৃষ্টি হয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি নামবে তা সবিস্তারে জানতে, প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়া বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঐদিন মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বেলা গড়ালে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে রয়েছে। আসলে সোমবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বিকেলের পর থেকে গুমোট গরম কিছুটা বেড়েছে। আজও বিকেলের দিকে তাপমাত্রার পারদ চড়তে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো বড়সড় আপডেট নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…