টেক বার্তা

ভারতের বাজারে লঞ্চ হল Ninja নতুন মডেল, জেনে নিন গাড়ির দাম

BS6 Ninja 650 এবং Z650 লঞ্চ করার পর ভারতের বাজারে Kawasaki আরও একটি BS6 বাইক Ninja 1000SX লঞ্চ করেছে। জানা গিয়েছে এটির মূল্য 10.79 লাখ টাকা যা সাধারণ BS4 বাইকের থেকে ৫০ হাজার টাকা বেশি। তবে এই অতিরিক্ত দামের কারণ হলো, পরিষ্কার ইঞ্জিন এছাড়া বেশ কিছু যান্ত্রিক ও গঠনগত পরিবর্তন। ইতিমধ্যেই বেশ কিছু Kawasaki ডিলার গতমাস থেকেই এই বাইকের বুকিং নেওয়া শুরু করে দিয়েছে।

আসুন জেনে নিই বাইকটির বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে –

1. সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেলের পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল ৪.৩ ইঞ্চি TFT কালার ডিসপ্লে। যার দ্বারা ট্যাকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন, ABS স্টেটাস, দূরত্ব ইত্যাদি সম্পর্কে জানা যাবে।

2. রয়েছে ৪ টি আলাদা রাইডিং মোড, যথা- রোড, রেইন, স্পোর্ট এবং রাইডার।

3. চার সিলিন্ডার যুক্ত 1,043 cc ইঞ্জিন, যার মাধ্যমে উৎপন্ন হবে 140 bhp এবং 111 Nm টর্ক। শুধু তাই নয়, এতে রয়েছে six-speed গিয়ারবক্স সাথে একটি স্লিপার ক্লাচ এবং KQS (Kawasaki quick shifter)।

4. 300 mm ফ্রন্ট এবং সিঙ্গেল রিয়ার 250 mm পেটাল ডিস্ক ব্রেক।

5. Kawasaki ইনটেলিজেন্ট অ্যান্টি-লক ব্রেক সিস্টেম এছাড়াও স্মার্টফোন কানেকশনের জন্য
Kawasaki Rideology অ্যাপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026